আখাউড়া স্টেশন থেকে সীমান্তের দূরত্ব কত কিলোমিটার?
খোরশেদ আলম আকন্দ
সিনিয়র সহকারী শিক্ষক (বাংলা)
কানিজ ফাতেমা গার্লস্ স্কুল, মানিকগঞ্জ
প্রিয় শিক্ষার্থীরা,পাঠ্যবই বহির্ভূত ও পাঠ্যবই থেকে বহুনির্বাচনী প্রশ্ন হয়ে থাকে। তাই প্রতিটি গল্প-কবিতা-প্রবন্ধ ভালো করে পড়তে হবে। তোমাদের অনুশীলনের জন্য ‘এই দেশ এই মানুষ’ প্রবন্ধের ‘বহুনির্বাচনী প্রশ্ন’ দেয়া হলো। সেগুলো পড়ে দেখ যেগুলো জানার বাইরে পরের দিন জেনে নিতে পারবে জানার কর্নার থেকে। সৃজনশীল পদ্ধতিতে কিয়দংশ মুখস্তের বিষয় থাকলেও চিন্তা ও বুদ্ধিকে তোমাদের বেশি কাজে লাগাতে হবে তাই বেশি করে পড়ো । আমরা তোমাদেরকে চিন্তার উদ্দীপক দেব সেগুলো কাজে লাগাতে চেষ্টা করো।
এই দেশ এই মানুষ
১৯। দেশ কার মতো?
ক) ফুলের মতো খ) বাবার মতো
গ) বোনের মতো ঘ) জননীর মতো
২০। ‘বৌদ্ধ পূর্ণিমা’ কাদের উত্সব?
ক) বৌদ্ধদের খ) খ্রিস্টানদের
গ) মুসলমানদের ঘ) হিন্দুদের
২১। ত্রিপুরার লোকজন কোন ভাষায় কথা বলে?
ক) হিন্দি খ) ইংরেজি
গ) উর্দু ঘ) বাংলা
২২। ‘ইস্টার সানডে’ কাদের উত্সব?
ক) মুসলমানদের খ) হিন্দুদের
গ) খ্রিস্টানদের ঘ) বৌদ্ধদের
২৩। ‘সার্থক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) সুনাম খ) সফল
গ) ব্যর্থ ঘ) প্রশংসা
২৪। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা কী ?
ক) হিন্দি খ) বাংলা
গ) উর্দু ঘ) ইংরেজি
২৫। বাংলাদেশে কোন ধর্মের মানুষ অল্প সংখ্যক?
ক) বৌদ্ধ খ) জৈন
গ) খ্রিস্টান ঘ) হিন্দু
২৬। বাংলাদেশের কোন অঞ্চলের মানুষের নিজস্ব ভাষা রয়েছে?
ক) পার্বত্য চট্টগ্রামের খ) আখাউড়ার
গ) ঢাকার ঘ) মানিকগঞ্জের
২৭। কোনো দেশে নানান ধরনের নানান জাতির মানুষ থাকলে সে দেশের কী হয়?
ক) আনন্দ খ) গৌরব
গ) সুখ্যাতি ঘ) সুখ
২৮। নিচের কোনটি হিন্দুদের উত্সব?
ক) দুর্গা পূজা খ) বড় দিন
গ) বৌদ্ধ পূর্ণিমা ঘ) মহররম
২৯। কোন কোন বর্ণ মিলে ‘ক্ষ’ হয়?
ক) ক+ খ খ) খ+ খ
গ) ক+ ষ ঘ) হ + ম
৩০। ‘দুর্গা পূজা’ কাদের উত্সব ?
ক) বৌদ্ধদের খ) খ্রিস্টানদের
গ) মুসলমানদের ঘ) হিন্দুদের
৩১। লোকজনের বসতি রয়েছে এমন জায়গাকে এক কথায় কী বলে?
ক) প্রান্তর খ) বেলাভূমি
গ) জনপদ ঘ) সীমান্ত
৩২। আখাউড়া স্টেশন থেকে সীমান্তের দূরত্ব কত কিলোমিটার?
ক) তিন/চার কিলোমিটার
খ) চার/পাঁচ কিলোমিটার
গ) পাঁচ/ছয় কিলোমিটার
ঘ) ছয়/সাত কিলোমিটার
৩৩। মুসলমানদের ঈদ কয়টি?
ক) ১ টি খ) ২ টি
গ) ৩ টি ঘ) ৪ টি
জানার কর্নার :গত দিনের বহুনির্বাচনী প্রশ্নের সবগুলো উত্তর তোমাদের জানার মধ্যে ছিল কীনা মিলিয়ে দেখো।
১। ক) বাংলাদেশের ২। ঘ) সংখ্যাগরিষ্ঠ ৩। খ) ত্রিপুরা৪। ঘ) ভালো ভাগ্য ৫। খ) সৌভাগ্যের
৬। গ) বৌদ্ধ পূর্ণিমা৭। গ) বৈচিত্র্যময় ৮। খ) সার্থক ৯। ক) খ্রিস্টানদের১০। ঘ) বন্ধুর মতো
১১। গ) কৃষক ১২। গ) ত্রিপুরা১৩। খ) ইস্টার সানডে ১৪। খ) হিন্দুদের ১৫। ঘ) দেশ হলো আসলে জননীর মতো। ১৬। ক) মুসলমানদের১৭। ক) এটি ভারতে অবস্থিত ১৮। ঘ) ২৫ ডিসেম্বর
আত্মবিশ্বাস বাড়বে এবং সঙ্গে সৃজনশীলতাও বাড়বে
সি এম মিরাজুল ইসলাম
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
তোমরা বাসা-বাড়িতে পড়ার টেবিলে বসে প্রশ্নগুলো চোখ বুলিয়ে দেখো জানার মধ্যে আছে কীনা যদি না থাকে তবে পাঠ্যবইটি মন দিয়ে পড়ো দেখবে সব জানার মধ্যে এসে গেছে। এতে তোমাদের আত্মবিশ্বাস বাড়বে এবং সঙ্গে সৃজনশীলতাও বাড়বে। যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের অজানা থাকে পরের দিন মিলিয়ে নেবে আমাদের জানার কর্নার থেকে
১৯. শিশুর জন্ম থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সময়কে কী বলা হয়?
ক. শৈশবকাল খ. বাল্যকাল গ. বয়ঃসন্ধিকাল ঘ. বালক
২০. এনোফিলিস জাতীয় স্ত্রী মশার কামড়ে কোন রোগ হয়?
ক. গোঁদ রোগ খ. ম্যালেরিয়া গ. বাতজ্বর ঘ. ডেঙ্গু জ্বর
২১. কোন মশার কামড়ে গোঁদ রোগ হয়?
ক. স্ত্রী এনোফিলিস মশা
খ. এডিস মশা
গ. কিউলেক্স মশা ঘ. স্ত্রী কিউলেক্স মশা
২২. কোন রোগের চিকিত্সায় অবহেলা করলে হূিপন্ডের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি?
ক. সোয়াইন ফ্লু খ. ডেঙ্গু জ্বর গ. বাতজ্বর ঘ. কিডনি রোগ
২৩. শিশুর শৈশবকালের বয়সসীমা কত?
ক. ১-৩ বছর খ. ১৪-৪ বছর গ. ১-৫ বছর ঘ. ২-৫ বছর
২৪. মেয়ে শিশুকে বালিকা বলা হয় কত বছর বয়সের পরে?
ক. ৫ বছর পর খ. ৬ বছর পর গ. ৪ বছর পর ঘ. ৭ বছর পর
২৫. ছেলে-মেয়েদের বাল্যকালের বয়সসীমা কত?
ক. ৫-১০ বছর খ. ৭-১২ বছর গ. ৬-১০ বছর ঘ. ৬-১২ বছর
২৬. ছেলে-মেয়েদের বয়স:সন্ধিকালের বয়সসীমা কত?
ক. ১০-১৯ বছর খ. ১০-১৫ বছর গ. ১২-১৫ বছর ঘ. ১০-১৮ বছর
২৭. মেয়েদের বয়:সন্ধিকাল শুরু হয় কত বছরের মধ্যে?
ক. ৮-১০ বছর খ. ১০-১২ বছর গ. ৯-১৫ বছর ঘ. ৮-১৩ বছর
২৮. ছেলেদের বয়:সন্ধিকাল শুরুর বয়স কত?
ক. ১০-১৫ বছর খ. ১০-১২ বছর গ. ৮-১২ বছর ঘ. ১২-১৫ বছর
২৯.সংক্রামক রোগ হতে রক্ষা পেতে কী করতে হবে?
ক. নিয়মিত ওষুধ খেতে হবে খ. দামী পোশাক পরতে হবে
গ. পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ঘ. পাকা ঘরে বাস করতে হবে
৩০. সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার কারণ H1N1 নামক এক ধরনের –
ক. ব্যাকটেরিয়া খ. ভাইরাস গ. পরজীবি ঘ. জীবাণু
জানার কর্নার :গত দিনের বহুনির্বাচনী প্রশ্নের সবগুলো উত্তর তোমাদের জানার মধ্যে ছিল কী না মিলিয়ে দেখো।
১. খ. বায়ু ২. ক. নাক ৩.ঘ. শারীরিক, মানসিক ও আচরণে পরিবর্তন হয় ৪. ক. H1N1
৫.গ. ডায়রিয়া
৬. গ. জন্ডিস,৭.খ. বসন্ত৮. খ. বিসিজি ৯. ঘ. হাম১০.গ. কলেরা১১.খ. পাঁচড়া
১২. খ. ব্যাকটেরিয়া ১৩.ঘ. স্ট্রেপটোকক্কাস ১৪. ক. খোস্পাঁচড়া
১৫. গ. গোঁদ১৬. ঘ. ১০৪০১৭. ক. সকাল এবং সন্ধ্যার পূর্বে ১৮.ক. সকাল এবং সন্ধ্যার পূর্বে
