গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২১ জুন ২০১৪, ২০:২৬
একই সাথে একাধিক সামগ্রী শূন্যে ছুঁড়ে মারা ও লুফে নেওয়ার যে কসরত সেটিকেই ইংরেজিতে বলা হয় জাগলিং। আর এই জাগলিংয়ের সাথে যখন যুক্ত হয় হালকা দৌড় বা জগিংয়ের মতো অনুশীলন, তখন সেটিকে বলা হয় জগলিং। গেল এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বের অনেক দেশেই নতুন করে জনপ্রিয়তা পাওয়া এই জগলিংয়ের ক্ষেত্রে সবচেয়ে দ্রুত ৪০০ মিটার অতিক্রমের রেকর্ডটি যার দখলে তিনি হলেন আমেরিকার এরিক ওয়াল্টার। মূলত ২০০৫ সাল থেকে বিভিন্ন জগলিং টুর্নামেন্টে অংশ নিয়ে আসা এরিকের প্রথম সাফল্য আসে তিনটি সামগ্রী জাগলিংয়ের সাথে সাথে সবচেয়ে দ্রুত ৪০০ মিটার জগিং ক্যাটাগরিতে এবং এজন্য তিনি সময় নেন মাত্র ৫৫.৮১ সেকেন্ড।