প্রযুক্তির সুফল নিতে উদ্যোক্তা তৈরির আহ্বান

আপডেট : ২১ জুন ২০১৪, ২০:৩৬
তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অনেক অনেক এগিয়েছে। তবে তথ্যপ্রযুক্তি খাত থেকে আরও সাফল্য নিয়ে আসতে প্রযুক্তি খাতের উদ্যোক্তা তৈরি করতে হবে। বড় উদ্যোক্তাদের সাথে সাথে ছোট ছোট উদ্যোক্তারা এই ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। ‘উদ্যোক্তা উন্নয়ন নির্দেশিকা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচনে এসব কথা বলেন অতিথিবৃন্দ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ডিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. সবুর খান উদ্যোক্তাদের সহযোগিতায় এই বইটি রচনা ও প্রকাশ করেছেন। তিনি জানান, বইটির মূল্যবাবদ অর্জিত অর্থ উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে ইনোভেশন সেন্টার গঠনের কাজে অনুদান হিসেবে দেওয়া হবে এবং শিক্ষার্থীদের জন্য অর্ধেক মূল্যে বইটি সরবরাহ করা হবে।