আজকের রাশিফল

আপডেট : ২১ জুন ২০১৪, ২০:৩৭
২২ জুন, ২০১৪ খ্রিস্টাব্দ, রবিবার আজ ৮ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৩ শাবান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা:২ ও ৪। শুভবার: রবি ও সোম। শুভরত্ন: চুনী ও চন্দ্রকান্তমনি। প্রকৃতিগতভাবে আপনি:অনুভূতিপ্রবণ। প্রবল মানসিক ও বুদ্ধিবৃত্তির ক্ষমতার অধিকারী। তবে হঠাত্ উত্তেজিত হয়ে পড়াও বিচিত্র নয়। আপনার আত্মবিশ্বাস প্রগাঢ়। তাই দোদুল্যমান ও কর্ম বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের সাথে মিল হবে না। সাফল্য লাভের জন্য কুশলী ও ডিপ্লোম্যাটিক হতে হবে। কাজ সম্পাদনের ক্ষেত্রে আপনি দৈহিক, মানসিক ও স্নায়ুবিক শক্তিকে অনায়াসে সমন্বিত করতে পারেন। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কবি নির্মলেন্দু গুণ, অমরেশপুরী, ক্রিস্ট ত্রিস্টোফারসন, জয়শ্রী কবির, শিক্ষাবিদ সিকান্দার হায়াত ইউসুফজাই, শিক্ষাবিদ মোফাজ্জল হায়দার চৌধুরী, ইরিক মারিয়া রেমার্ক, গৌর কিশোর ঘোষ প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বেচা-কেনায় সাময়িক মন্দা দেখা দিতে পারে। কাউকে বেশি বিশ্বাস না করলেই ভালো করবেন। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। দূরের যাত্রা শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কোনো সংবাদে উত্ফুল্ল হতে পারেন। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ শিল্পিদের জন্য দিনটি শুভ। কোনো ধরনের সুযোগ পেতে পারেন। সুনাম বৃদ্ধি পেতে পারে। খেলোয়াড়দের জন্য সময় অনুকূল থাকবে। চিকিত্সকদের জন্য পেশাগত সাফল্য আসতে পারে। কিন্তু নিজের শরির ভালো নাও থাকতে পারে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ দিনটি সামগ্রিকভাবে ভাল যেতে পারে। পুরন কোনো মামলায় জয়ী হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। সুনাম ও সুখ্যাতি লাভের সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যাবে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ দিনটি শুভ সম্ভাবনাময়। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ঘরের শান্তি বজায় থাকবে। অকারণ দুশ্চিন্তা পরিহার করুন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ রাজনীতিকদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। বিরোধী পক্ষের সমালোচনার সম্মুখীন হতে পারেন। কাজকর্মে উত্সাহ বৃদ্ধি পাবে। উত্সাহ পরিশ্রমের দ্বারা সাফল্য পেতে পারেন। দূরের যাত্রা শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। অন্যথায় পরে আফসোস করতে হতে পারে। নিজের কাজ নিজে করার চেষ্টা করুন। কারো উপর নির্ভর না হলেই ভালো করবেন। মনের কথা যেকোনো লোকের কাছে প্রকাশ করা ঠিক হবে না। রোমান্স ও বিনোদন শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ সেবামূলক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। কোনো বিশিষ্ট ব্যক্তির সাথে পরিচয়ের সুযোগ হতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। ব্যবসা বাণিজ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। দাম্পত্য ভুল বুঝাবুঝি অব্যাহত থাকতে পারে। পারিবারিক পরিবেশ ভালো রাখার চেষ্টা করুন। অংশীদারি ব্যবসায় মতবিরোধ দেখা দিতে পারে। আর্থিক দিক ভালো থাকবে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বিদ্যার্থীদের পড়াশোনায় বাধা সৃষ্টি হতে পারে। সন্তানের স্বাস্থ্যগত কোনো সমস্যা দেখা দিতে পারে। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। ব্যবসায় কিছু বাধা থাকলেও আর্থিক দিক ভালো যাবে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। দুষ্ট লোকের মিষ্ট কথায় না ভুললেই ভালো করবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় অধিকতর মনযোগী হওয়ার চেষ্টা করুন। কাজ-কর্মে আত্মীয় বা বন্ধুর সহযোগিতা পাবেন। নতুন উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কারো কোনো ঝামেলায় না জড়ালেই ভালো করবেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। নিজের প্রচেষ্টায় কিছু সমস্যা সমাধান করতে পারবেন।