সামান্য সেবাটুকু কি পাবো না?

আপডেট : ২১ জুন ২০১৪, ২০:৪৬
সেদিন কথায় কথায় এক বাড়িওয়ালা জানালেন, তাঁর ছয়তলা বাড়িটির জন্য প্রতি বছর সিটি কর্পোরেশনকে ট্যাক্স দিতে হয় তিন থেকে চার লাখ টাকা। অথচ সামান্য সেবাটুকু পান না সিটি কর্পোরেশনের কাছ থেকে। জানতে চাইলাম, কী কী সেবা পান না? দুঃখসহকারে জানালেন, এই যে ধরেন—১) ঢাকার অলিগলির অধিকাংশ রাস্তাঘাট খারাপ—পানির লাইন বসাতে গিয়ে এক মাস ধরে বড় বড় গর্ত করে রেখেছে যে জন্য কোনো কোনো এলাকার গলিতে যানবাহনও ঢুকতে পারে না। পায়ে হেঁটে চলাচল করাও কষ্টকর; ২) মশানিধন হয় না—কোটি কোটি মশার উত্পাত ও কামড়ে অতিষ্ঠ; ৩) কখনো কখনো রাস্তায় দেখা দেয় জলাবদ্ধতা; ৪) রাস্তায় রাতের বেলা প্রায়ই লাইট জ্বলে না; ৫) প্রায় প্রতিটি রাস্তায় আর্বজনা জমে থাকে—যে জন্য দুর্গন্ধে রাস্তা দিয়ে চলাচল করা যায় না; ৬) আবর্জনা নেওয়ার জন্য লোকও পাঠায় না—এজন্য অন্য একজন লোককে প্রতিমাসে ৩০ থেকে ৪০ টাকা করে দিতে হচ্ছে। ...আর কত বলবো? বিষয়টি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ভেবে দেখুন। লিয়াকত হোসেন খোকন, রূপনগর, ঢাকা