ক্যাপসন নিউজ

আপডেট : ২১ জুন ২০১৪, ২০:৫০
সমপ্রতি রাজধানীর একটি হোটেলে এলসিএলআইএফ লিডারশীপ এন্ড গভর্নেন্স সেন্টার আয়োজিত সেমিনারের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। এবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এম. ওয়াহিদুল হক, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ. মজিদ অনুষ্ঠানে বক্তৃতা করেন === সম্প্রতি রেনাটা লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এইচ কবির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কায়সার কবির। সভায় ২০১৩ সালের জন্য ৭৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয়