টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেদারসে বিক্রি হচ্ছে ড্যাবল ফরমালিন মিশ্রিত লিচু, আম, জাম, কাঁঠাল, কলাসহ বিভিন্ন মৌসুমী ফল। গত মঙ্গলবার বিভিন্ন ফলের আড়ত্ ও ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের সেনেটারী পরিদর্শক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মৌসুমী ফল রোলার মেশিন দিয়ে ধ্বংস করে। এ ঘটনায় কতিপয় দুষ্কৃতকারী সেনেটারী পরিদর্শক ইসরাত জাহানের ওপর দিয়ে মোটরসাইকেল উঠিয়ে হত্যার চেষ্টা করে। সে মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। গত বুধবার ব্যবসায়ীরা মির্জাপুর ইউএনও আফরোজা আকতারের কার্যালয়ে গিয়ে ভ্রাম্যমাণ আদালত না করার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা বলেন, ফল ব্যবসায়ীরা বিভিন্নভাবে চেষ্টা করছে যাতে কোনো ভ্রাম্যমাণ আদালত না বসানো হয়। তবে সরকারি নির্দেশ মোতাবেক জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নির্দেশ ও সহযোগিতায় ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
