সিংগাইর পৌরসভার রাস্তা-ঘাট ও ইকোপার্কসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের ১২ কোটি টাকার টেন্ডার আগামী ২৪ জুন অনুষ্ঠিত হবে। এ টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিশৃঙ্খলার আশঙ্কা করছেন পৌরসভার মেয়র। উন্নয়নের কথা শুনে পৌরবাসী যেমন সন্তুষ্ট। তেমনি গুঞ্জন শুরু হয়েছে টেন্ডার এবং সঠিক কাজের মান নিয়ে।
পৌর মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভুঁইয়া জয় বলেন, এ কাজ যেহেতু সিআরডিপি প্রকল্পের আওতায় সেহেতু কাজের মান ঠিকই থাকবে। তবে টেন্ডার প্রক্রিয়াটি নিয়ে আমি সর্বত্র উত্কণ্ঠার মধ্যে আছি। একটি মহল চাইবে তারা টেন্ডার নিয়ন্ত্রণ করতে এবং বিশৃঙ্খলা ঘটাতে। এব্যাপারে পুলিশ সুপারেরও হস্তক্ষেপ কামনা করেছি।
