শিক্ষকরা ১১৫ জন শিশুকে মধ্যাহ্ন ভোজ খাওয়ালেন

আপডেট : ২১ জুন ২০১৪, ২১:০১
সরকারি শিশু পরিবারের এতিম ১১৫ জন শিশুকে মধ্যহ্ন ভোজ করালেন শাহনেয়ামতুল্ল¬াহ কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দ। গতকাল শনিবার কলেজের এ্যাড. সুলতানুল ইসলাম মনি স্মৃতি মিলনায়তনে এই ব্যবস্থা করা হয়। শিশুদের সাথে শরিক হন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, সরকারি শিশু পরিবার চাঁপাইনবাবগঞ্জের উপ-তত্ত্বাবধায়ক মিরাজুম মনির আফতারীসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ।