গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরি কালচারাল একাডেমিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের দু’দিনব্যাপী সাংস্কৃতিক উত্সব আজ রবিবার থেকে শুরু হচ্ছে। অনুষ্ঠানে রয়েছে, গারো সমাবেশ, মেলা এবং সাংস্বৃতিক উত্সব। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ছাড়াও তাদের জীবনযাত্রার মান উন্নয়নে করণীয় বিষয় নিয়ে সেমিনার হবে। স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এতে দুর্গাপুর, কলমাকান্দা, শেরপুর ও জামালপুরের গারো সম্প্রদায় সমাবেশে যোগদান করবেন।
