শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রাম থেকে চায়না রাইফেলের ১৭ রাউন্ড গুলিসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার পুলিশ অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করে। শুক্রবার রাতে বাকাকুড়া গ্রামের উলফা’র এজেন্ট আলী চোরার নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির প্রস্তুতি নিলে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। পরে ওই চোরেরা স্থানীয় আলী চোরের বাড়িতে আশ্রয় নেয়। এ সময় গ্রামবাসীরা আলী চোরের বাড়ি ঘেরাও করে রাখে এবং থানা পুলিশকে খবর দেয়। পুলিশ শনিবার আলী চোরের বাড়ি থেকে ১৭ রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলিসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, বাকাকুড়া গ্রামের উলফার এজেন্ট মোহাম্মদ আলী (৩০), তার স্ত্রী জাহানারা বেগম (২০), আনোয়ার হোসেন (২২), বাদশা মিয়া (৩৫), শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনা গ্রামের সিরাজুল ইসলাম (৩০), নেত্রকোনা জেলার বড় কাইলাতি গ্রামের চান মিয়া (৩৫), একই গ্রামের ময়েন উদ্দিন (৩৫)।
