স্বাধীনতার ৪৩ বছর পর সৈয়দপুরের স্থানীয় শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের ফলক স্থাপন করা হবে আজ। সৈয়দপুর বিমানবন্দর সড়কের ডাকবাংলোর বিপরীতে সকাল ১০টায় এ ফলক স্থাপন করা হবে। নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী প্রধান অতিথি ও বিশেষ অতিথি সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার উপস্থিত থাকবেন বলে শহীদ স্মৃতিস্তম্ভ কমিটির সভাপতি আলহাজ্ব বখতিয়ার কবীর ও অধ্যাপক সাখাওয়াত্ হোসেন খোকন জানান।
