মাদক আইনে দায়েরকৃত মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুমিল্লার স্পেশাল দায়রা জজ আদালত। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. আবুল হোসেন বেপারী এ রায় প্রদান করেন।
জানা যায়, ২০০৯ সালের ২০ অক্টোবর রাতে সদর দক্ষিণ থানা পুলিশ চৌয়ারা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ ব্যাপারে সদর দক্ষিণ থানায় মাদক আইনে মামলা করা হয়। এ মামলায় ৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় চাঁদপুর জেলার হাইমচর উপজেলার নয়ালী লক্ষ্মীপুর গ্রামের আঃ মান্নান ও কুমিল্লার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর গ্রামের শফিউল্লাহকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম।
