মুক্তিযোদ্ধার জয়

আপডেট : ২১ জুন ২০১৪, ২১:৩৭
স্পোর্টস রিপোর্টার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে গতকাল কিংসলের হ্যাটট্রিকে মুক্তিযোদ্ধা সংসদ টিম বিজেএমসিকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে। শনিবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মুক্তিযোদ্ধার হয়ে একটি গোল করেন সানডে। আর টিম বিজেএমসির হয়ে একমাত্র গোলটি করেন ইসমাইল।