ঈদের দিন বন্ধ থাকবে লাঙ্গলবন্দ সেতু, বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ

আপডেট : ২৮ মে ২০১৯, ১৯:৪৬

আসন্ন ঈদ-উল-ফিতরের দিন রাত ৮টা হতে পরদিন সকাল ৮টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝি অবস্থিত লাঙ্গলবন্ধ সেতুর জরুরি মেরামত কাজ চলবে।

এ সময়ে এ মহাসড়কে চলাচলকারী হালকা যানবাহনকে বিকল্প রুট হিসেবে মোগড়াপাড়া-কাইকারটেক ব্রিজ-নবীগঞ্জ-মদনপুর সড়ক এবং ভারী যানবাহনকে কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব ব্রিজ-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু বিভাগ। আজ মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আরও পড়ুন: ধোনি-রাহুলের জুটি ভাঙলেন সাব্বির

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাঙ্গলবন্দ সেতুর মেরামতকালীন সময়ে এই মহাসড়কে চলাচলকারী হালকা যানবাহনকে বিকল্প রুট হিসেবে মোগড়াপাড়া-কাইকারটেক ব্রিজ-নবীগঞ্জ-মদনপুর সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে ভারী যানবাহনকে কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব ব্রিজ-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ দুঃখ প্রকাশ করেছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইত্তেফাক/কেকে