শ্রীমাই খালে বেড়িবাঁধে ভাঙ্গন

আপডেট : ২১ জুন ২০১৪, ২১:৫০
চট্টগ্রামের পটিয়ায় বৃহস্পতিবার টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়। পাহাড়ি ঢলে শ্রীমাই খালের বেড়িবাঁধের তিন অংশে ভাঙ্গন দেখা দেয়। ভাটিখাইন ও ছনহরা ইউনিয়ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাঁচ শতাধিক মাছের পোনার পুকুর ভেসে গেছে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভাটিখাইন ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম ও ছনহরা ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীন জানিয়েছেন, বৃহস্পতিবার প্রবল বর্ষণের ফলে পাহাড়ি ঢলে ভাটিখাইন এলাকায় এবং ছনহরা ইউনিয়নের দুটি স্থানে শ্রীমাই খালের বেড়িবাঁধ ভেঙ্গে যায়। ভাটিখাইন পুলের গোড়া এলাকার সেতুর একাংশ ধসে যায়। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকা পরির্দশন করে ক্ষতিগ্রস্তদের তালিকা জেলা প্রশাসকের নিকট প্রেরণ করেছেন।