কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস আজ

আপডেট : ২১ জুন ২০১৪, ২১:৫০
বিশ্ববিদ্যালয় দিবসের ২৬ দিন পরে দিবসটি উদযাপনের উদ্যোগ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রবিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনুষ্ঠানসূচিতে আছে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সোলস ব্যান্ডের পরিবেশনায় কনসার্ট।