জেলার পাটকেলঘাটা এলাকায় হিন্দু মালিকের চিংড়ি ঘের সন্ত্রাসীরা জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। দখলকারীরা ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের আশ্রয়ে থেকে ঘের মালিককে হত্যার হুমকি দিচ্ছে বলে ঘের মালিক জানিয়েছে। জেলা প্রেসক্লাবে গতকাল শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পাটকেলঘাটা থানার টিকারামপুর গ্রামের চিংড়ি ঘের মালিক অভিমান্য মন্ডলের ছেলে কার্তিক চন্দ্র মন্ডল এ অভিযোগ করেন। বিষয়টি সমাধানে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে কার্তিক চন্দ্র মন্ডল বলেন, জমির মালিকদের কাছ থেকে ইজারা নিয়ে আমি পাটকেলঘাটা থানায় ২১ বিঘা জমিতে গত ১০ বছর ধরে মাছ চাষ করছি। কিন্তু কয়েকদিন আগে খলিষখালী ইউনিয়নের ধুকুড়িয়া গ্রামের মৃত শুকলাল মন্ডলের ছেলে কার্তিক মন্ডল, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বিশ্বনাথ বাছাড়ার শুকতিয়া গ্রামের আব্দুল আজিজ সন্ত্রাসীদের নিয়ে আমার চিংড়ি ঘেরটি দখল করে নেয়। ঘেরের কর্মচারীদের অস্ত্রের মুখে বের করে দিয়ে বর্তমানে সেখানে অবস্থান করছে তারা। সন্ত্রাসীরা ঘেরে থাকা প্রায় ৪-৫ লাখ টাকার মাছ লুট করে নেয়ার চেষ্টা করছে।
তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনত্ কুমারকে বিষয়টি জানানো হলে ঘটনার সাথে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের লোকজন জড়িত রয়েছে উল্লে¬খ করে তিনি কোন ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করে থানায় অভিযোগ করতে বলেন। থানায় লিখিত অভিযোগ দেয়ার পর গত ১২ জুন দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।
