ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সমিতি ঢাকার সম্মেলন উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। রাজধানীর শাহাবাগে কাটাবন মোড়ে টুংকিং চাইনিজ রেস্টুরেন্টে মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম মন্ডলের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে সভায় মাহফিজুর রহমান বাবুলকে আহ্বায়ক এবং মো. নাজমুস শাহাদাত নাজমুলকে সদস্য সচিব করে ২১ সদস্যের সম্মেলন সমন্বয় কমিটি গঠন করা হয়। সমিতির সম্মেলন আগামী ৩ সপ্তাহের মধ্যে সম্পন্ন করার বিষয়ে সভায় দৃঢ়প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
