সাংবাদিক প্রশান্ত ঘোষালের পত্নী বিয়োগ

আপডেট : ২১ জুন ২০১৪, ২২:০৬
দৈনিক ইত্তে-ফাকের বার্তা বিভাগের সাবেক শিফট ইনচার্জ প্রবীণ সাংবাদিক প্রশান্ত ঘোষালের স্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছন্দা ঘোষাল (৭০) ঢাকার লক্ষ্মীবাজারে মেয়ের বাসভবনে শুক্রবার রাতে পরলোকগমন করেন। তিনি স্বামী, দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। শনিবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের পঞ্চসার শ্মশান ঘাটে তাকে দাহ করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, সদর উপজেলা চেয়ারম্যান আনিস-উজ-জামান, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক তানভীর হাসান।