শোক সংবাদ

আপডেট : ২১ জুন ২০১৪, ২২:০৬
সৈয়দ আশরাফ আলী তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সৈয়দ আশরাফ আলী (৫২) গতকাল রাজধানীর এক হাসাপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। সোবাহানবাগস্থ বাসায় সকালে অসুস্থ (ব্রেইন স্ট্রোক) হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন।