বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া গতকাল রাতে বগুড়া পৌঁছেছেন। বৃষ্টির মধ্যে ঢাকা থেকে তার গাড়ি বহর রাতে বগুড়ায় প্রবেশ করে। বিকাল পৌনে পাঁচটায় গুলশানের নিজ বাস ভবন থেকে তিনি বগুড়ায় উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। উত্তরা, এয়ারপোর্ট , টঙ্গি, জয়দেবপুর চৌরাস্তা, মৌচাক, চন্দ্রা, কালিয়াকৈর, মির্জাপুর, টাঙ্গাইল, এলেঙ্গা, বঙ্গবন্ধু সেতু, কড্ডা, সিরাজগঞ্জ মোড় হয়ে বগুড়ায় পৌঁছান। যাত্রা পথে বর্ষণের মধ্যেও নেতাকর্মীদের শোডাউন দেখা গেছে। বগুড়া সার্কিট হাউজে রাত যাপন শেষে আজ রবিবার সকালে তিনি জয়পুরহাটের উদ্দেশে যাত্রা করবেন। বিকালে জয়পুরহাটের জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
