আজ রবিবার জাতীয় সংসদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করবেন বরিশাল-৫ সদর আসনের উপ-নির্বাচনে বিজয়ী জেবুন্নেছা আফরোজ। আজ সকাল ১০টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করাবেন। জেবুনেচ্ছা আফরোজ জানান, শপথ গ্রহণের পর সংসদের চলতি অধিবেশনে তিনি যোগদান করবেন। অধিবেশন শেষ হওয়ার পর তিনি নির্বাচনী এলাকায় ফিরে আসবেন।
উল্লেখ্য, সাবেক মেয়র ও সদর আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরন গত ৯ এপ্রিল মারা যান। তার শূন্য আসনে গত ১৫ জুন উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রয়াত সংসদ সদস্য শওকত হোসেন হিরনের স্ত্রী জেবুনেচ্ছা আফরোজ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ১ লাখ ৮৯ হাজার ৮শ ৪৫টি ভোট পেয়ে নির্বাচিত হন।
