এমন যদি হয়!

আপডেট : ২২ জুন ২০১৪, ২০:০২
অনেক রং নিয়ে হাজির হয়েছে বিশ্বকাপ। গ্যালারিতে যেমন আছেন রং-বেরঙের সমর্থক, তেমনি মাঠের খেলাতেও ক্ষণিকের মধ্যেই বদলে যাচ্ছে ম্যাচের দৃশ্যপট। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বোধ করি এটাকেই বলে। প্রতিটি ম্যাচই এখানে হচ্ছে প্রচণ্ড উত্তেজনার। ছোট দলগুলোও এখানে হাজির হচ্ছে প্রতাপশালী রুপে। গ্রুপ পর্বেই অনেকের বিশ্বকাপ স্বপ্ন শেষ। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে অনেক ‘বড়’ দল ইতিমধ্যেই তাদের বাক্স-পেট্রা গোছাতে শুরু করে দিয়েছে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনতো ইতেমধ্যেই দেশের বিমানের অগ্রিম টিকেট কেটে বসে আছে। ইতালি-উরুগুয়ের ওঠাটা এখনও নিশ্চিত নয়। এমনকি আজ ব্রাজিলের সাথে ক্যামেরুনের ম্যাচটাও গুরুত্বপূর্ণ। একটু পা ফসকালেই চলে আসতে পারে নানান রকম হিসাব-নিকাশ। বিচিত্র সব নিয়মের মুখোমুখি হতে যাচ্ছে এই বিশ্বকাপ। খেলোয়াড়দের জন্য যেমন সেটা জানা আবশ্যকর, একইভাবে খেলার স্বাদ আস্বাদন করতে সমর্থক-পাঠকদের জন্যও ব্যাপারটা জেনে রাখা ভাল। নিয়মাবলির টুকরো কিছু ছবি তুলে ধরা হল পাঠকদের জন্য। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেরা ১৬তে জায়গা করে নেয়ার সুযোগ পাবে। চূড়ান্ত পর্বে পৌঁছাতে হলে যা যা লাগবে,  নির্দিষ্ট দলটি যে কয়টি ম্যাচে খেলবে তার ফলাফল  সকল গ্রুপের জন্য একই নিয়ম  গ্রুপ ম্যাচের মোট নাম্বার উপরের নিয়ম অনুসারে দুই বা ততোধিক দলের অবস্থান নিচের নিয়ম অনুসারে নির্ধারণ করা হবে।  হেড টু হেড দলের পয়েন্ট দেখা।  হেড টু হেড গ্রুপভিত্তিক দলের পয়েন্ট দেখা।  হেড টু হেড দলের স্কোর ও গোল সংখ্যার দেখা। এতসব কিছুর পরে টাই দেখা এবং সবশেষে ফিফার টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্ত অনুসারে দলের অবস্থান নির্ধারণ করা হবে। হলুদ ও লাল কার্ড সংক্রান্ত নিয়ম  কোন খেলোয়াড় যদি একটা হলুদ কার্ড খায় তাহলে তা কোয়ার্টার ফাইনালের আগে বাতিল বলে গণ্য হবে। একটা খেলোয়াড়কে সুযোগ দেয়ার জন্যই মূলত এই সিদ্ধান্ত নেয়। সেমিফাইনাল এবং ফাইনালে একটি হলুদ কার্ড সমস্যা নেই। কিন্তু একটি খেলোয়াড় যদি একটি লাল কার্ড এবং একটি হলুদ কার্ড পায় তাহলে ঐ খেলোয়াড় পরের খেলার জন্য নিষিদ্ধ হবেন। উপরে উল্লেখিত নিয়ম ছাড়াও ফিফা যদি ইচ্ছে করে আরও কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।