সম্প্রতি মাসের্েলর এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শো-রুম বোরহান ইলেকট্রনিক্স উদ্বোধন করেন চিত্রনায়ক আমিন খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আবুল কাশেম, প্রেসিডেন্ট, এসএম কাদেরী শাকিল, ভাইস- প্রেসিডেন্ট, খন্দকার জিয়ায়ুল হক, ডিরেক্টর, কুষ্টিয়া চেম্বার অব কমার্স, মোঃ হুমায়ুন কবীর, নির্বাহী পরিচালক, পিআর এন্ড মিডিয়া, আর. বি. গ্রুপ, মোশারফ হোসেন রাজীব, ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর, মার্সেল, মার্কেটিং বিভাগ এবং ডিস্ট্রিবিউটর মো. রফিকুল ইসলাম প্রমুখ
===
অস্ট্রেলিয়ার সিডনিতে ইন্টারন্যাশনাল ফার্টিলাইজার ইন্ডাষ্ট্রি এসোসিয়েশনের (আইএফএ) আমন্ত্রনে সমপ্রতি অনুষ্ঠিত ৮২তম বার্ষিক সম্মেলনে (আইএফ)’র প্রেসিডেন্ট ইসিন মেতেকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানিয়েছেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশান (বিএফএ)’র চেয়ারম্যান কামরুল আশরাফ খাঁন পোটন, এম পি
===
গতকাল বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিষ্ঠানটির সুপারভাইজার ও উপ-সহকারী প্রকৌশলী পর্যায়ের কর্মী ও কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্পোরেশনের মহাব্যবস্থাপক (প্রশাসন) আফরোজা গুল নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ড. মো. নূরুল আলম তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
