জেএসসি পরীক্ষার প্রস্তুতি-২০১৪

আপডেট : ২২ জুন ২০১৪, ২০:০৮
‘এ জমি লইব কিনে’ কথাটি কে বলেছে?’ তোমাদের জন্য আজকের জ্ঞানস্তরের প্রশ্নগুলো তৈরি করেছেন-রাজউক উত্তরা মডেল কলেজের প্রভাষক মো. সুজাউদ দৌলা কোন প্রশ্নের উত্তর না জানা থাকলে জেনে নিবে অথবা আমাদের জানাতে পারো। বঙ্গভূমির প্রতি প্রশ্ন ১। মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন? প্রশ্ন ২। মাইকেল মধুসূদন দত্ত কোথায় মৃত্যুবরণ করেন? প্রশ্ন ৩। জীবন-নদে কী চিরস্থির নয়? প্রশ্ন ৪। মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্যটির নাম কী? প্রশ্ন ৫। বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম কী? প্রশ্ন ৬। ‘একেই কি বলে সভ্যতা’ মধুসূদনের কোন ধরনের রচনা। প্রশ্ন ৭। মধুসূদন রচিত একটি প্রহসনের নাম লেখ? প্রশ্ন ৮। ‘শর্মিষ্ঠা’, ‘পদ্মাবতী’, ‘কৃষ্ণকুমারী’ কোন ধরনের রচনা? প্রশ্ন ৯। চতুর্দশপদী কবিতার আরেক নাম কী? প্রশ্ন ১০। মধুসূদন রচিত একটি নাটকের নাম লেখ। প্রশ্ন ১১। মধুসূদন বাংলা সাহিত্যের কোন ধরনের লেখক? প্রশ্ন ১২। অমৃত-হ্রদে পড়লে কী গলে না? প্রশ্ন ১৩। ‘শমন’ শব্দের অর্থ কী? প্রশ্ন ১৪। ‘পরমাদ’ শব্দের অর্থ কী? প্রশ্ন ১৫। ‘কোকনদ’ অর্থ কী? প্রশ্ন ১৬। ‘নীর’ শব্দের অর্থ কী? প্রশ্ন ১৭। ‘মানস’ শব্দের অর্থ কী? প্রশ্ন ১৮। ‘মক্ষিকা’ শব্দের অর্থ কী? প্রশ্ন ১৯। ‘মিনতি’ শব্দের অর্থ কী? প্রশ্ন ২০। দেশের স্মৃতিতে কবি কোন ফুলের মতো ফুটে থাকতে চান? প্রশ্ন ২১। ‘বর’ শব্দের অর্থ কী? প্রশ্ন ২২। ‘বঙ্গভূমির প্রতি’ কোন ধরনের রচনা? প্রশ্ন ২৩। মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? প্রশ্ন ২৪। মাইকেল মধুসূদন দত্ত কত সালে মৃত্যুবরণ করেন? প্রশ্ন ২৫। কবি মধুসূদন কাকে মা বলে সম্বোধন করেছেন? প্রশ্ন ২৬। মধুসূদন কী ধর্ম গ্রহণ করেন? প্রশ্ন ২৭। খ্রিস্টধর্ম গ্রহণের কারণে মধুসূদনের নামের পূর্বে কী যুক্ত হয়? কবিতা : দুই বিঘা জমি প্রশ্ন ১। আমাদের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ কার লেখা? প্রশ্ন ২। রাজা ক্রুর হাসি দেখে কী বললেন? প্রশ্ন ৩। ‘এ জমি লইব কিনে’ কথাটি কে বলেছে? প্রশ্ন ৪। উপেন কোন বেশে দেশে দেশে ঘুরে বেড়িয়েছে? প্রশ্ন ৫। আম গাছের নিচে বসে উপেনের কিসের কথা মনে পড়ল? প্রশ্ন ৬। কোন মাসে ঝড়ের পর খুব সকালে উপেন আম কুড়াত? প্রশ্ন ৭। উপেনের কোলের কাছে কয়টি আম পড়ল? প্রশ্ন ৮। যমদূতের মতো কে হাজির হয়েছিল? প্রশ্ন ৯। জমিদার উপেনকে কী বলে অপবাদ দেয়?