প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষায় ১৩ নং প্রশ্নে ‘বিপরীত শব্দ’ অথবা ‘সমার্থক শব্দ’ থেকে ৫ মার্কের প্রশ্ন হয়ে থাকে। আর এ বিষয়টি অবশ্যই মুখস্ত করে আয়ত্ত করতে হবে । মুখস্ত করার জন্য একটা সময় বের করে নিবে।
সমার্থক শব্দ
প্রদত্ত শব্দ সমার্থক শব্দ
অন্তরীক্ষ আকাশ, গগন
ঊর্মি ঢেউ, তরঙ্গ
অতিথি মেহমান, কুটুম
কণা অণু, রেণু
অনন্য একক, অনুপম কর্তব্য করণীয়, উচিত
অনন্ত অশেষ, অন্তহীন
কপাল ললাট, ভাল
অন্ধ কানা, দৃষ্টিহীন
কবুতর পায়রা, কপোত
অনুরাগ স্নেহ, আদর
কান কর্ণ, শ্রবণেন্দ্রিয়
অপেক্ষা প্রতীক্ষা, সবুর
কাঁধ স্কন্ধ, ঘাড়
অবরুদ্ধ আবদ্ধ, বেষ্টিত
কিরণ আলো, রশ্মি
অবাক নির্বাক, বাক্যহীন
কুমোর কুমার, কুম্ভকার
অসীম অশেষ, অনন্ত
কোকিল পিক, বসন্তদূত
আকাশ গগন, আসমান কৃষক চাষি, কৃষাণ
আকাঙ্ক্ষা ইচ্ছা, বাসনা
খবর বার্তা, সংবাদ
আকুল চঞ্চল, অস্থির
খাজনা রাজস্ব, ভূমিকর
আগুন অগ্নি, অনল
খুশি আনন্দ, আমোদ
আগ্রহ প্রবণতা, ঝোঁক
গতি গমন, চলন
আচ্ছাদন ঢাকনি, ছাউনি
গন্ধ বাস, ঘ্রাণ
আঁঁধার তিমির, অন্ধকার
গর্ব অহংকার, বড়াই
আনন্দ হর্ষ, পুলক
গরিব দীন, দরিদ্র
আপন নিজ, স্বীয়
গরু গো, ধেনু
আলো কিরণ, জ্যোতি
গল্প উপকথা, কাহিনী
ইঙ্গিত সংকেত, ইশারা
গহ্বর গর্ত, খাদ
