সতর্ক হোন নিজে

আপডেট : ২৮ মে ২০১৯, ২০:৩৯

 

ভাষণ দিয়ে মুখের ফেনায়

সড়ক নিরাপদ হবে না,

আইন বানিয়ে তার প্রয়োগে

দুর্ঘটনাও রদ হবে না!

ক্যামনে হবে রদ?

দুঃখিত ভাই, সত্য কথাও

বললে তো বিপদ!

 

আচ্ছা, তবে একটা উপায়

শুনলে পরে বলতে পারি,

বাহন চাপা প্রুফ পোশাকেই

রাস্তাঘাটে চলতে পারি!

নয় কেন সম্ভব?

প্রযুক্তির এই আমলে ভাই

সব পোসিবল সব!

 

এ যুক্তিটাও কেউ যদি ভাই

পছন্দ না করতে পারেন

বলছি তাদের এই অধমের

একটা কথা ধরতে পারেন—

সতর্ক হোন নিজে,

বাহন চালক মালিক পথে

করছে শুরু কী যে!