উপজেলার লালুয়া, মহিপুর ইউনিয়নের বেড়িবাঁধ ভাঙানী এলাকার প্রায় ২০টি গ্রামের মানুষ ভাঙন আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। গতকাল রবিবার সকালে মহিপুর ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক মানুষ পৌর শহরে বিক্ষোভ মিছিল করে ইউএনওর কাছে বেড়িবাঁধ রক্ষার দাবিতে স্মারকলিপি প্রদান করে। এরপর তারা কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করে। খেপুপাড়া রাডার অফিস সূত্রে জানা গেছে,বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে কিছু কিছু মাছধরা ট্রলার গভীর সমুদ্রে মাছ শিকার করতে গেছে।
উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে।
