পৃথক ঘটনায় খুন ৫

আপডেট : ২২ জুন ২০১৪, ২১:০৯
দেশের বিভিন্নস্থানে পৃথক ঘটনায় খুন ৫। —খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। খুলনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন খুলনা অফিস \ খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রুবেল মোল্লা (২২) নামে সরকারি বিএল কলেজের সম্মান তৃতীয় শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। শনিবার রাতে নগরীর মহেশ্বরপাশা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করার কারণে উত্ত্যক্তকারী সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত কাউকে পুলিশ গতকাল রবিবার পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুছা খন্দকার জানান, ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় উত্ত্যক্তকারীদের সাথে রুবেলের শত্রুতা তৈরি হয়। আর এর জের ধরে উত্ত্যক্তকারী সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে কলেজ ছাত্র রুবেলকে হত্যা করেছে। লাকসামে লাশের পরিচয় মেলেনি লাকসাম (কুমিল্লা) \ লাকসাম থানা পুলিশ রেলওয়ে জংশন লোকোসেড এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধারের ৬ দিনেও পরিচয় মেলেনি। লাকসাম রেলওয়ে জংশন লোকোসেডের পাশে জঙ্গলে ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা ওই যুবকের লাশ দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দেয়। ১৭ জুন লাকসাম থানার এসআই শাহজাহান ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে কুমিল্লা মর্গে প্রেরণ করে। লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, ওই যুবককে দুষ্কৃতকারীরা অন্যত্র হত্যা করে এখানে লাশ লুকিয়ে রেখেছিলো। ঈশ্বরগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমারুলী গ্রাম থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে উপজেলার কুমারুলী গ্রামে একটি পুকুর পাড়ে মেহগনি গাছে গলায় লুঙ্গি দিয়ে বাঁধা একটি ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পুলিশ খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। মুক্তাগাছায় সাবেক ইউপি মেম্বরকে কুপিয়ে হত্যা মুক্তাগাছা (ময়মনসিংহ) \ ময়মনসিংহের মুক্তাগাছায় সাবেক ইউপি মেম্বরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার এ ঘটনা ঘটে। খিলগাতির বাসিন্দা নিহত দুলাল উদ্দিন (৪০) পিতা ফজর আলী ১০নং খেরুয়াজানী ইউনিয়ন পরিষদের ১০নং ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, খিলগাতি এলাকায় দুর্বৃত্তরা ধারালো দা দিয়ে তাকে কোপায়। মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বকশীগঞ্জে ছেলের হাতে মা খুন জামালপুর \ জামালপুরের বকশীগঞ্জে ছেলের দায়ের আঘাতে মা জবাফুল বেগম (৫৫) খুন হয়েছেন। এ ঘটনায় পুত্র আফিল উদ্দিনকে (৩০) আটক করেছে পুলিশ। শনিবার জেলার বকশিগঞ্জ উপজেলার নিলক্ষিয়ার পাগলাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জবাফুল বেগম পাগলাপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে মা’র সাথে তার ছেলে আফিল উদ্দিনের কলহ হয়। এক পর্যায়ে আফিল তার মাকে ধারালো দা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। পঞ্চগড়ের বোদায় গলা কেটে যুবক হত্যা বোদা (পঞ্চগড়):পঞ্চগড়ের বোদায় রশিদুল হক (২৫) নামে কৃষি শ্রমিককে জবাই করে হত্যা ঘটনায় ৫ জনের বিরুদ্ধে বোদা থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত রশিদুলের পিতা মোজাম্মেল হক বাদী হয়ে ঘটনার ৪ দিন পর শনিবার রাতে মামলা দায়ের করে। পুলিশ এখনো আসামি ধরতে সক্ষম হননি। পঞ্চগড় পুলিশ সুপার আবুল কালাম আজাদ গতকাল রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।