মঠবাড়িয়ায় মো. নাছির উদ্দিন হাওলাদার (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ী গত ৫ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই ব্যবসায়ী উপজেলার মিরুখালী ইউনিয়ন বাজারের ভাই ভাই টেইলার্সের মালিক। ১৪ জুন দোকানের মালামাল কিনতে সে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। নিখোঁজের বড় ভাই মো. আবু সালেহ হাওলাদার বৃহস্পতিবার ঢাকার কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়রী করেন। নাছির উদ্দিনের সন্ধান পেলে ০১৮২৭১০৪৫৬১ নম্বরে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
