অকাল প্রয়াত তরুণ নাট্যকর্মী আসিফ নেওয়াজ স্মরণে রাজশাহী কলেজে নাট্য উত্সব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কলেজ নাট্য সংসদ গত শনিবার রাতে প্রয়াত ওবায়দুর রহমান রচিত মহুয়া গীতিনাট্য পরিবেশন করে। এতে প্রধান অতিথি হিসেবে উত্সবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর হাববুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষক জুয়েল কিবরিয়া, কলেজ নাট্য সংসদের নাট্য পরিচালক কর্নেলিয়াস হাঁসদা, রেডিও পদ্মার সিনিয়র প্রডিউসার ওয়ালিউর রহমান বাবু, সংস্কৃতিকর্মী জাহাঙ্গীর আলম, মাহরিমা মাহী প্রমুখ উপস্থিত ছিলেন।
