বান্দরবানের লামায় গতকাল রবিবার সকালে লুংতাই পাড়ায় কাঠ পাচারের কাজে ব্যবহূত হাতির আক্রমণে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন: মরেং ম্রো (২৫), তুইয়া ম্রো (২৩), কাউন তাক ম্রো (১১), ছাউকো ম্রো (৩২) এবং মমপা ম্রো (২১)। আহতদের পদুয়া ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরই ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম জানান, পাহাড় থেকে গাছ টানা এবং ট্রাকে তোলার কাজে ব্যবহূত হাতির আক্রমণেই এ ঘটনা ঘটে।
