সংবাদ সংক্ষেপ

আপডেট : ২২ জুন ২০১৪, ২১:১৩
কোটালীপাড়ায় গ্রাম আদালত পুনরুজ্জীবিতের লক্ষ্যে প্রচারাভিযান কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায়, জাগরণী সংস্থা এবং সহযোগী সংস্থা সাঁড়া ও আরডিএস-এর ইএএলএস প্রকল্পের আয়োজনে গ্রাম আদালত পুনরুজ্জীবিত করার লক্ষ্যে অধিপরামর্শ ও প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইলের কাছে গ্রাম আদালত পুনরুজ্জীবিত করার লক্ষ্যে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় ঘাঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদের আলী মিয়া, জাগরণী সংস্থার সভানেত্রী বিভা রানী বসু, পরিচালক রেনুকা বিশ্বাস, প্রোগ্রাম কো-অর্ডিনেটর রমেন্দ্র নাথ মন্ডল, আরডিএস-এর পরিচালক আজিজুল হক, সাঁড়ার পরিচালক এরিক অমর মজুমদার উপস্থিত ছিলেন। সাতক্ষীরা চেম্বার অব-কমার্সের নির্বাচন সম্পন্ন সাতক্ষীরা প্রতিনিধি \ বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের ত্রি-বার্ষিক নির্বাচন-২০১৪। এ নির্বাচনে ১ হাজার ১’শ ৫০ জন ভোটারের মধ্যে ৮৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে সম্মিলিত ব্যবসায় পরিষদের ব্যানারে জিএম মনিরুল ইসলাম মিনি কার্যনির্বাহী কমিটির প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন, দ্বিতীয় হয়েছেন জাকির হোসেন লস্কর, তৃতীয় হয়েছেন শাহিনুর আলী, চতুর্থ হয়েছেন আব্দুল্লাহ আল মামুন। সাতক্ষীরা চেম্বার ভবনে গত শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে নির্বাচন বোর্ডের আহবায়ক কামরুল ইসলাম ফারুক এ ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচন বোর্ডের সদস্য ছিলেন এম, এ জিন্নাহ এবং আলহাজ্ব রেজাউল ইসলাম। আমতলীতে ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা আমতলী (বরগুনা) সংবাদদাতা \ বরগুনার আমতলী উপজেলার ৩নং আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার সকালে ইউপি কার্যালয়ের হলরুমে ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ ৯৬ লক্ষ ৪০ হাজার ৫শ’ ৬০ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাখালী কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব গোলাম মস্তফা তালুকদার। ইউপি সদস্যবৃন্দ, বেসরকারি সংস্থা খলিফা ফাউন্ডেশনের প্রতিনিধি মো. বশির উদ্দিন গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রায়গঞ্জ উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট সভা রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ রায়গঞ্জ উপজেলা পরিষদের ২০১৪-১৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা চেয়ারম্যান আয়নুল হকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। বাজেট উপস্থাপন করেন ইউএনও মোঃ ফিরোজ শাহ। আলোচনায় অংশগ্রহণ করেন ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী ইয়াসমিন, থানা আ’লীগের সাধারণ সম্পাদক শরিফুল আলম, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। মোরেলগঞ্জে সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জে গতকাল রবিবার তিন মাসব্যাপী দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ (সেলাই) শেষে সমাপনী অনুষ্ঠানে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন এডিপি লাইভলিহুড প্রজেক্টের আয়োজনে অনুষ্ঠিত সনদপত্র ও সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন এডিপির ভারপ্রাপ্ত এডিপি ম্যানেজার চাম্বু গং। বিশেষ অতিথি ছিলেন, স্বাস্থ্য প্রকল্পের ম্যানেজার অমর ডি কস্তা, শিক্ষা প্রকল্পের ম্যানেজার লিও লিপন গমেজ। লাইভলিহুড প্রকল্পের ম্যানেজার দীনো দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী সভায় বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী তানিয়া আকতার, সায়রা পারভীন শিমু, কাকলী বেগম প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন লাইভলিহুড প্রকল্প অফিসার এ্যান্থনী রুপক রোজারিও। সভাশেষে ২৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়। শেরপুর প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক শেরপুর প্রতিনিধি \ গত শনিবার রাত ৮ টায় শেরপুর প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ আসনের সাংসদ মো. আতিউর রহমান আতিক। প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি মো. রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মেহেদুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হানিফ উদ্দিন, পৌরসভার মেয়র হুমায়ন কবীর রুমান, পিপি এ্যাডভোকেট চন্দন কুমার পাল, জেলা আইনজীবী সমিতি’র সভাপতি মোছাদ্দেক ফেরদৌসী, লুত্ফর রহমান মোহন, এ্যাডভোকেট জাকির হোসেন, দেবাশীষ সাহা রায়, মনিরুল ইসলাম লিটন, ছানোয়ার হোসেন ছানু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা। উল্লেখ্য, গত ৩১ মে শেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। কুমারখালি বালিকা বিদ্যালয়ে অভিভাবক নির্বাচন কুমারখালি (কুষ্টিয়া) সংবাদদাতা \ গ্রামীণ সাংবাদিকতার পথিকৃত কাঙাল হরিণাথ মজুমদারের হাতে গড়া কুমারখালি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচনে পৌর মেয়র মোঃ সামছুজ্জামান অরুণ সমর্থিত পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে। বিজয়ী অভিভাবক সদস্যরা হলেন: কুমারখালি মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, কুমারখালি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জেলা যুব লীগের সদস্য এস,এম রফিক, কুমারখালি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সদকী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আবদুল করিমের ছেলে লিয়াকত আলী ও নন্দলালপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর ব্যবসায়ি শাহিনের সহধর্মিণী শাহনাজ পারভিন । প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কুমারখালি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামিম আহমেদ খান। মোহাম্মদ ইলিয়াছ লোহাগাড়ার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক লোহাগাড়া (চট্টগ্রাম ) সংবাদদাতা \ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলা সদরস্থ আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ। গত শনিবার মা সমাবেশ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী। প্রধান আলোচক ছিলেন মহিলা আসন-৩১ এর সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান। উদ্বোধক ছিলেন উপজেলা শিক্ষা কমিটির সদস্য রিজিয়া সুলতানা চৌধুরী। উল্লেখ্য, মোহাম্মদ ইলিয়াছ ১৯৯৯ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে এবং ২০০৯ সালে ঢাকার বিএসবি ফাউন্ডেশন কর্তৃক উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি দৈনিক ইত্তেফাকের লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা। রাণীশংকৈল পৌরসভার বাজেট ঘোষণা রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা \ গতকাল রবিবার ঠাকুরগাওয়ের রাণীশংকৈল পৌরসভার ২০১৪-১৫ অর্থ বছরের জন্য মোট ৬ কোটি ৫৯ লক্ষ ৭৯ হাজার ৬২৭.৫৫ টাকার বাজেট ঘোষণা করা হয়। পৌর মেয়র মকলেসুর রহমান এ বাজেট ঘোষণা করেন। এ উপলক্ষে মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাও- ৩ সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলি। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সইদুল হক, আ’লীগ ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ তাজউদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোনায়েম মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম ও সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতা, পৌর কাউন্সিলর-কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বোদার ঝলইশালশারি ইউনিয়নের বাজেট ঘোষণা বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ পঞ্চগড়ের বোদা উপজেলার ১নং ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদের ৪২ লাখ ৮৮ হাজার ৪শত ৮৭ টাকার উম্মুক্ত বাজেট ঘোষণা করে ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আওলাদ হোসেন। গতকাল রবিবার ইউ’পি চেয়ারম্যান মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইএসডিও’র মনিটরিং এন্ড ডকুমেন্ট কর্মকর্তা মোঃ হারেছুর রহমান, সাংবাদিক মোঃ লিহাজ উদ্দীন মানিক, নতুনহাট সফিউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, আওয়ামী লীগ নেতা ফজলার রহমান, তইবুল ইসলাম, ইউ’পি সদস্য মোঃ জালাল উদ্দীন, দ্বারাজ উদ্দীন, ইউ’পি সদস্যা নিতি রানী, জাহেদা বেগম প্রমুখ। বেলকুচি পৌরসভার বাজেট ঘোষণা বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার এ বাজেট পেশ করেন পৌরসভার হিসাবরক্ষণ অফিসার গোলাম হাছনায়েন। বাজেটে মোট আয়-ব্যয়ের হিসাব ধরা হয়েছে ১৫ কোটি ৮১ লাখ ২৫ হাজার টাকা। বাজেট পেশ শেষে পৌর মেয়র আলহাজ্ব মফিজ উদ্দিন খান লালের সভাপতিত্বে বাজেট নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডল। বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ আলী, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাংবাদিক গাজী সাইদুর রহমান, সহ-সভাপতি গাজী লুত্ফর রহমান মাখন, চৌহালী উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সচিব আব্দুল ওয়াহাব খান, হান্নাত তালুকদার প্রমুখ। ভালুকায় আশা’র ফিজিওথেরাপী ক্যাম্প ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা \ আশা’র তিন দিনব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প গতকাল রবিবার ভালুকা পৌর সদরের মেজর ভিটাস্থ শাখা কার্যালয়ে শুরু হয়েছে। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা (কেন্দ্রীয় কার্যালয়) ডা. মো: আব্দুর রহমান, ময়মনসিংহ জেলা শাখার ডি,ম মো: মুজাদি হোসেন, ফিজিও থেরাপিষ্ট ডা. ইসরাফিল হোসেন প্রমুখ। প্রথম দিনে ওই ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক প্রতিবন্ধী শিশু ও দরিদ্র মানুষের শারীরিক সমস্যা সনাক্ত করে ফিজিওথেরাপী দেয়া হয়। ঝিকরগাছা থানায় ওপেন হাউজ ডে পালন ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা\ গতকাল রবিবার ঝিকরগাছা থানায় সমাজের বিভিন্ন শ্রেণির জনসাধারণের উপস্থিতিতে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারেফ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজুর রহমান, খন্দকার বশির আহমেদ, আক্তার হোসেন, রাজা হোসেন প্রমুখ। সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করা হয়। সাতক্ষীরায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সমাবেশ সাতক্ষীরা প্রতিনিধি\ নয় দফা দাবিতে সাতক্ষীরা সরকারি কলেজের সামনে সমাবেশ করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা শাখার কর্মকর্তরা। গতকাল রবিবার সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ। বক্তব্য দেন উপাধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী, শিক্ষক পর্ষদ সম্পাদক আবুল হাসেম, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আতিয়ার রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা, অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক পদে বৈষম্য দূর করে দ্রুত ব্যাচভিত্তিক পদোন্নতি প্রদানসহ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবি পূরণের দাবি জানান। খোকসায় ধূমপান বিরোধী কর্মশালা অনুষ্ঠিত খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার খোকসায় ধূমপান বিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম মুকুল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোজাম্মেল হোসেন, খোকসা উপজেলার টেকনিশিয়ান মনিরুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন ডা. অনামিকা অধিকারী, ডা. কামরুন্নাহার, এইড এর প্রোগ্রাম অফিসার এস এ এম মিজান পারভেজ, গণসংযোগ সংস্থার নির্বাহী পরিচালক খালেকুজ্জামান প্রমুখ। নওগাঁয় মাতৃত্বকালীন প্রশিক্ষণ ও ভাতা বিতরণ নওগাঁ প্রতিনিধি \ নওগাঁয় দারিদ্র্য মা’র জন্য মাতৃত্বকালীন ভাতাভোগীদের মাঝে চেক বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক। গতকাল রবিবার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় প্রভাতী মহিলা সমিতি (এনজিও)-এর আয়োজন করে। সমিতির সভানেত্রী পারভীন আকতারের সভাপতিত্বে এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী নান্নু, সদর উপজেলা নির্বাহী অফিসার বেগম হাসিনা আকতার, ভাইস চেয়ারম্যান শবনম মোস্তারী কলি প্রমুখ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সভা ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি \ মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নের উপর গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্র্যাকের মার্কেটিং ইনোভেশন ফর হেলথ কমিউনিটি মবিলাইজেশন কার্যক্রমের আওতায় নতুন দিন জেলা অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ ছাল্লাল,পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক অরবিন্দ দ্ত্ত, সহকারী পুলিশ সুপার সফিকুর রহমান। সিভিল সার্জন ডাঃ নারায়ন চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী,আখাউড়া স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহআলম,ব্রাকের জেলা ম্যানেজার শাহাদত হোসেন খন্দকার,সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আব্বাস উদ্দিন খান,মোঃ ইমাম উদ্দিন প্রমুখ। চৌদ্দগ্রামে গাঁজা ও ইয়াবাসহ আট ব্যক্তি আটক চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামে গত শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ আট ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তারা হলো; কভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১১-৯৫০৪) ভর্তি ৮ কেজি গাঁজাসহ চালক পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালির হাসান, হেলপার খুলনার রূপসার বাগমারা গ্রামের ইমন, ১০০ পিস ইয়াবাসহ কুমিল্লার বরুড়া উপজেলার সুশন্ডা গ্রামের মনির হোসেন, ঝিনসাড় গ্রামের আকতার হোসেন, কাদবার সুরিচৌ গ্রামের উজ্জ্বল অধিকার, সদর দক্ষিণের উত্তর রামপুরের শহিদুল ইসলাম, ওয়ারেন্টভুক্ত চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কাইচ্ছুটির জামাল হোসেন ও গুণবতী ইউনিয়নের খাটরার দাউদ মিয়া। চৌদ্দগ্রাম থানার এসআই ইব্রাহিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটক শেষে তাদেরকে গতকাল রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। দেবিদ্বারে মুক্তিযোদ্ধার উপর সন্ত্রাসী হামলা চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা\ কুমিল্লার দেবিদ্বারে উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম(৬৫)’র উপর সন্ত্রাসী হামলা হয়েছে। গতকাল রবিবার দুপুরে দেবিদ্বার নিউমার্কেট যাত্রী ছাউনি সংলগ্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম দেবিদ্বার চেয়ারম্যান বাড়ির মৃত সুন্দর আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, দুপুর সাড়ে ১২টায় মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম তার পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে যাওয়ার সময় দেবিদ্বার যাত্রী ছাউনি সংলগ্ন এলাকার ফুটপাত থেকে আম কিনেন। ওই আমের দর কষাকষি নিয়ে দোকানদার আতাউল্লাহর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকনদারের ছোট ভাই জহিরুল ইসলাম মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে আঘাত করে মারাত্মকভাবে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হামলার ঘটনায় ক্ষুব্ধ স্বজনেরা আতাউল্লাহ ও তার ভাই জহিরুল ইসলাম’র ফল দোকান ভাংচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের উপর হামলাকারীরা পালিয়ে যায়। ঝিনাইদহে বিসিএস সাধারণ শিক্ষক সমিতির মানববন্ধন ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহ সরকারী কেশব চন্দ্র কলেজ চত্বরে গতকাল রবিবার দুপুরে বিসিএস সাধারণ শিক্ষক সমিতির এক মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ করেছে। বিষয় ভিত্তিক পদোন্নতি বৈষম্য নিরসন ও অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক পদে ব্যাজ ভিত্তিক দ্রুত পদোন্নতিসহ পাঁচদফা দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। পরে বিসিএস সাধারণ শিক্ষক সমিতির ঝিনাইদহ ইউনিটের সভাপতি উপাধ্যক্ষ নাজিম উদ্দীনের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মহব্বত হোসেন টিপু, ঝিনাইদহ কেসি কলেজ শাখার সাধারণ সম্পাদক ইউনুস আলী, আসাদুজ্জামান, আব্দুল মান্নান ও হাসিনা বেগম প্রমুখ। ঝিনাইদহ জেলার ৭টি সরকারী কলেজের শাতাধিক অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। বেনাপোলে পৌর মেয়রকে সংবর্ধনা বেনাপোল (যশোর) সংবাদদাতা \ সারাদেশের মধ্যে বেনাপোল পৌরসভা ও মেয়র শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় বেনাপোল সানরাইজ পাবলিক স্কুলের পক্ষ থেকে মেয়র আশরাফুল আলম লিটন কে সংবর্ধনা দেয়া হয়। পৌর এলাকায় ব্যাপক উন্নায়নমূলক কাজ, নগরকে ঢেলে সাজানোসহ পৌর বাসির নাগরিক সুবিধা দোরগোড়ায় পৌঁছে দেয়ায় সারাদেশের ৩২২টি পৌরসভার মধ্যে বেনাপোল পৌরসভা ও মেয়র শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে স্কুল পরিচালনা কমিটির সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর রাশেদ আলী। বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা মাষ্টার নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন টেনা, স্কুলের ছাত্রী ফারহানা আক্তার সিমা, শারমিন আক্তার পিয়া প্রমুখ। রাবিতে ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক উদ্বোধন রাজশাহী অফিস \ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাচ-বাংলা ব্যাংক লিঃ’র ফাস্ট ট্র্যাক উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন এর উদ্বোধন করেন। এর আগে ডীনস্ কমপ্লেক্সের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন এবং উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও রেজিস্ট্রার প্রফেসর মু. এন্তাজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কেএস তাবরেজ। এছাড়া প্রক্টর প্রফেসর মো. তারিকুল হাসান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন, হিসাব পরিচালক মো. আশরাফ-উল-হুদা, ডাচ-বাংলা ব্যাংক লিঃ’র মোবাইল ব্যাংকিং প্রধান আবুল কাশেম খান প্রমুখ উপস্থিত ছিলেন। আলফাডাঙ্গায় সন্ত্রাসী গ্রেফতার আলফাডাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা গ্রামের কাঞ্চনের শেখের ছেল জিয়া (৩২) নামক এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুন রাতে পুলিশ অভিযান চালিয়ে শুকুরহাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। উল্লেখ্য ওই সন্ত্রাসীর বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাইসহ থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানা ইনচার্জ মো. গোলরাম কিবরিয়া বলেন তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।