নূর হোসেনকে ফেরত দিতে পারে ভারত

আপডেট : ২২ জুন ২০১৪, ২২:১৮
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের আসামি নূর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে রাজি হতে পারে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের আসন্ন ঢাকা সফরে বাংলাদেশ প্রস্তাব করলে নয়াদিল্লি সম্মতি দিতে পারে বলে গতকাল ভারতের দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে। গত সপ্তাহে কলকাতা পুলিশের হাতে ধরা পড়ে নূর হোসেন। ভারতের এক কর্মকর্তার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ফেরত চাইলে ২০১৩ সালে স্বাক্ষরিত বন্দী প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী প্রথমবারের মতো নূর হোসেনকে ফেরত দেয়া হতে পারে। ঐ কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি দেখছি। বাংলাদেশ অনুরোধ করলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হতে পারে। নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনা ব্যাপক আলোচিত হওয়ায় সুষমার ঢাকা সফরে নূর হোসেনের বিষয়টি আলোচনায় উঠতে পারে। তিনদিনের সফরে সুষমা স্বরাজ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন।