গলা অপারেশনের সময় গান ধরলেন তিনি!

আপডেট : ২২ জুন ২০১৪, ২২:২০
একজন সংগীত শিল্পীর কাছে গানই সবচেয়ে প্রিয়। অনেক সময় তার জীবনের চেয়েও বেশি! প্রকৃত শিল্পীরা চান মৃত্যুর সময়ও যেন তিনি গান গাইতে গাইতে মৃত্যুবরণ করেন। গান গাওয়ার জন্য মূল প্রত্যঙ্গ গলা। গলার স্বর নষ্ট হয়ে গেলে যতো ভাল শিল্পীই হোন না কেন ওই গানের কোনো মূল্যই থাকে না। তাইতো ফ্রান্সের এক শিল্পী গলার অপারেশনের সময়ও গান গাইতে থাকেন যাতে তার গলার স্বর নষ্ট না হয়! ফ্রান্সের শিল্পী আলমা কান্তে জানান, তিনি চাননি তার কণ্ঠ হারিয়ে যাক। গিনি বংশোদভুত আলমা আফ্রিকান সংগীত জগতে খুবই জনপ্রিয়। আলমার থাইরয়েডে অপারেশন করার প্রয়োজন হয়েছিল। তার ক্যান্সার হওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন চিকিত্সকরা। কিন্তু আলমা কান্তে ক্যান্সারকে ভয় করেননি। তিনি ভয় করেছেন তার গান গাইতে যেন কোনো সমস্যা না হয়। এজন্য তার স্বর ঠিক রাখাটাই বড় বিষয়। ডাক্তারদের তিনি জানান, তিনি অপারেশন করবেন, তবে অপারেশনের সময় গান গাইবেন! ডাক্তাররাও সেটি মেনে নিলেন। ডাক্তার গিলেস ধনিউর তার অপারেশন করেছেন। অপারেশনে যেমন সাফল্য পাওয়া গেছে, তেমনি ঠিকমতো কাজ করেছে তার গলার স্বরও! -রয়টার্স