জেলায় তাহিরপুরে আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাওয়ার সময় ইঞ্জিনের নৌকা ডুবে নানী-মা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয় ১০ জন। উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাতারগাঁও এলাকায় লোভার হাওরে গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতদের নাম— নানী আজিজুন নেসা (৭০), মা শিল্পী আক্তার (৩৫) ও জিসান মিয়া (১০)। সে উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তাহিরপুর থানার ওসি আনিসুর রহমান খান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুরের টেকেরঘাট থেকে একটি ইঞ্জিনের ছোট নৌকায় গতকাল দুপুর ১টার দিকে প্রায় ১০-১৫ জন মানুষ বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা গ্রামে তাদের এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে রওনা হয়। পথে লোভার হাওরে পাতারগাঁও ব্রিজের নিচে প্রবল স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রীরা সাঁতার কেটে আহত অবস্থায় তীরে আসলেও হাওরে ডুবে মা-মেয়ে নিখোঁজ হয়। পরে প্রায় ২ ঘন্টা চেষ্টায় শিশু জিসানের লাশ উদ্ধার করেন স্থানীয় এলাকাবাসী ও তাহিরপুর থানা পুলিশ। নিখোঁজ মা-মেয়ে গতকাল সন্ধ্যায় উদ্ধার হয়েছে।
