শোক সংবাদ

আপডেট : ২২ জুন ২০১৪, ২২:২২
হায়দার আলী তালুকদার টাঙ্গাইল শহরের সাবালিয়ার অধিবাসী প্রবীণ আইনজীবী হায়দার আলী তালুকদার (৭১) ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী ও ৪ মেয়ে রেখে গেছেন। জবেদা খাতুন ঢাকার সারুলিয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী খলিলুর রহমানের মা জবেদা খাতুন (১১৮) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। আনিছুর রহমান বঙ্গবাসী টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী আনিছুর রহমান বঙ্গবাসী (৫৭) চিকিত্সাধীন অবস্থায় গতকাল জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন।