ফরমালিন নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবনের বিধান থাকছে

আপডেট : ২২ জুন ২০১৪, ২২:২৩
শিগগির ‘ফরমালিন নিয়ন্ত্রণ আইন’ চূড়ান্ত করে মন্ত্রিসভায় পাঠানো হবে। আইনে ফরমালিন অপব্যবহারের দণ্ড হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল রবিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, আইনটি পাস হলে ফরমালিনের অপব্যবহার রোধ করা সম্ভব হবে।