নোটিশ বোর্ড

আপডেট : ২৩ জুন ২০১৪, ১৯:৫৬
মায়াসিরের কিডস্্ মায়াসিরের এবারের বাচ্চাদের উত্সবমুখী কালেকশনে নতুন ধরনের কাট আনা হয়েছে এবং পাওয়া যাবে অনেক ধরনের ডিজাইনে। যেমন রয়েছে ছোট বড়, এঙ্গেল কাটসহ অনেক রঙের ট্রেন্ডি পোশাক। ছেলেমেয়ে ১ থেকে ১৫ বছর পর্যন্ত শিশুদের পোশাক পাওয়া যাচ্ছে মায়াসির গুলশান, উত্তরা ও ধানমন্ডি শাখাতে। হেয়ারোবিক্সে বর্ষা অফার এই বর্ষায় হেয়ারোবিক্স ব্রাইডালে চলছে বর্ষা স্পেশাল অফার। অফারগুলো হলো—প্রথম প্যাকেজ :ফেসিয়াল (সানবার্ণ/এ্যাকনি), হেয়ার ট্রিটমেন্ট, পেডিকিওর, থ্রেডিং, ওয়াক্সিং ১,৫০০ টাকায়। ২য় প্যাকেজ :ফেসিয়াল (প্রয়োজন অনুযায়ী), হেয়ার ট্রিটমেন্ট (প্রয়োজন অনুযায়ী), পেডিকিওর (প্রয়োজন অনুযায়ী), থ্রেডিং (আইব্রো) ২,০০০ টাকা। ৩য় প্যাকেজ :হেয়ার কাট, হেয়ার অয়েল ম্যাসাজ, হেয়ার ওয়াস/ব্লো-ড্রাইং, হেয়ার কালার/ হাইলাইটস্ ৩,৫০০ টাকা। ঢাকা রিজেন্সীর ঐতিহ্যবাহী ইফতার আয়োজন আর মাত্র কয়েকদিন পর থেকেই শুরু হতে যাচ্ছে মাহে রমজান। তাই ঢাকা রিজেন্সিতে রমজান মাস উপলক্ষে শুরু হতে যাচ্ছে নানা রকমের ঐতিহ্যবাহী এবং মজাদার ইফতার আয়োজন। অ্যারাবিয়ান এবং দেশীয় মজার মজার সব ইফতার হুমুস, সরমা, কাবসা, লাম্বতাজিন, বাকলাভা, কাতায়েফ, এর সাথে বাঙালি ছোলা, পিঁয়াজু, বেগুনি, শাহী হালিম, রেশমি জিলেপি তো থাকছেই আর ঐতিহ্যবাহী ইফতারের জন্য চলে আসতে হবে ঢাকা রিজেন্সীর গ্র্যান্ডডিয়স রেস্টুরেন্টে। যোগাযোগ :০১৭১৩৩৩২৬৬১। ওয়ার্ল্ড ফ্যাশনের যাত্রা শুরু রাজধানীর গুলশান-২-এ যাত্রা শুরু করেছে ওয়ার্ল্ড ফ্যাশন লিমিটেড। দেশি-বিদেশি সব ধরনের পোশাকের সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে ফ্যাশন হাউজটি। সব বয়সী মানুষের জন্য আলাদা আলাদা পোশাকের জোন থাকছে ফ্যাশন হাউজটিতে। জমকালো আয়োজনে হাউজটির উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী পারভিন সুলতানা দিতি, মডেল চিত্রনায়ক নিরব এবং চিত্র নায়িকা অমৃতা খান। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ফ্যাশনের সিইও জাহিদ হাসান এবং ব্যাবস্থাপনা পরিচালক নাসরিন খাতুন। যমুনা ফিউচার পার্কে বে এম্পোরিয়াম সম্প্রতি যমুনা ফিউচার পার্ক শপিং মলে বৃহত্ পরিসরে বে এম্পোরিয়ামের ফ্লাগশিপ শপের উদ্বোধন করা হয়েছে। বে গ্রুপের চেয়ারম্যান শামসুর রহমান, বে এম্পোরিয়াম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এমএ কাদের দোকানটির শুভ উদ্বোধন করেন। বাচ্চাদের ফ্যাশনেবল শোরুম বেগম রোকেয়া স্মরণী শেওড়াপাড়া মিরপুরে ‘অনামিকা কনকর্ড শপিং কমপ্লেক্সে সম্প্রতি চালু হলো WENDIES নামে সম্পূর্ণ নতুন ধরনের একটি বাচ্চাদের ফ্যাশনেবল শোরুম। এখানে ছোট-বড় ছেলে এবং মেয়েদের ব্র্যান্ডেড ফ্যাশনেবল টি-শার্ট, প্যান্ট এবং বিভিন্ন ধরনের এক্সপোর্ট কোয়ালিটির ড্রেস পাওয়া যায়। শোরুমের প্রধান আকর্ষণ জিরো সাইজ বাচ্চাদের ফ্যাশনেবল ড্রেস। শোরুমটি শেওড়াপাড়া মিরপুর অনামিকা কনকর্ড শপিং কমপ্লেক্সের নিচ তলায় ১১০ নম্বর দোকান। যোগাযোগ :০১৯৪৬৩৬২২৪৩।