জীবনের কোনো না কোনো পর্যায়ে আমরা যে কেউ ডিপ্রেশনে বা হতাশায় ভুগতে পারি। ডিপ্রেশন বা হতাশা কোনো স্থায়ী রোগ নয়। যদিও অনেক বিশেষজ্ঞের মতে ডিপ্রেশনকে রোগ বলে গণ্য করা হয়। কোনো কারণে দুঃখ কষ্ট যখন আমাদের মনে গভীরভাবে বসে যায়, তার ফলে আমরা যখন আমাদের স্বাভাবিক কাজগুলো করতে পারি না তখনই ডিপ্রেশনের উদ্ভব হয়। এর পরিণতি খুব ভাল নয়, তা আমাদের জানা। তাই ডিপ্রেশন উড়িয়ে দিয়ে কিভাবে স্বাভাবিক জীবন যাপন করা যায় তার কিছু উপায় জেনে নেওয়া যাক—
প্রতিদিন একই রুটিনের জীবন-যাপন থেকে বেরিয়ে আসুন।
বিষাদ কাটাতে পছন্দসই কাজে ব্যস্ত থাকুন।
প্রতিদিনের রুটিনে কিছু বিনোদনের সময় রাখুন। যেটা ঘরে বসে টিভি দেখা না হয়ে সিনেমা কিংবা মঞ্চে নাটক দেখা হতে পারে।
যার সাহচর্য ভালো লাগে তার সঙ্গে সপ্তাহে একবার আড্ডা দিন। পারলে প্রতিদিন ফোনে কথা বলুন।
মাঝেমধ্যে গেট টুগেদার করুন।
কর্মজীবী বলে বাড়ির কাজ করা হয় না অবসরে। একঘেয়ে ভাব দূর করতে ছুটির দিনে ঘরের কাজ করা যেতে পারে।
যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে আসতে নিজে বারন্দায় গাছ লাগাতে পারেন। কোনো কারণে মন বিষণ্ন হলে প্রবাসী বন্ধুর সাথে চ্যাটিং করে অন্য পরিবেশে প্রবেশ করুন। বেড়াতে যান দূরে কোথাও।
কাজের ব্যস্ততাকে দূরে ফেলে দু-তিনদিন সময় করে প্রকৃতির কাছাকাছি চলে যান।
আপনজনের সাথে নিজের আনন্দের স্মৃতিগুলো নিয়ে আলোচনা করুন। চলে যান শৈশবে।
পরিবারের সবাইকে নিয়ে দেশের বাড়িতে যেতে পারেন।
ইতিবাচক চিন্তা করুন।
আত্মমর্যাদা বৃদ্ধি করুন।
যেকোনো সম্পর্কের ক্ষেত্রে নিঃস্বার্থ হোন।
যেকোনো সমস্যা নিয়ে আলোচনা করুন। আলোচনার সময় নিরপেক্ষ হন।
শেয়ার করুন। মন খুলে কথা বলুন।
ভালো বই পড়া, ভালো গান শোনা এবং ভালো সিনেমা দেখায় নিজেকে ব্যস্ত রাখুন।
খাবারের মেন্যুতে ভিন্নতা আনতে পারেন।
মডেল মুমু মেকআপ হেয়ারোবিক্স ব্রাইডাল ছবি আশীষ সেনগুপ্ত
