জয়পুরহাটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ-এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল সোমবার একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হাক্কানীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী ও যুগ্ম - সাধারণ সম্পাদক নন্দলাল পার্শীসহ জেলার নেতৃবৃন্দ।
গাজীপুরে পাবলিক সার্ভিস ডে পালন
গাজীপুর প্রতিনিধি \ গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে ও জাতীয় তথ্য বাতায়ন বিষয়ক এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার আব্দুল বাতেন পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এসএম মোস্তফা কামাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সৌমেন সাহা, জেলা মত্স্য কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ, প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান, সাংবাদিক দেলোয়ার হোসেন প্রমুখ।
মীর্জাগঞ্জে জাতীয় তথ্য বাতায়ন উদ্বোধন উপলক্ষে র্যালি
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ গতকাল সোমবার সকাল দশটায় মীর্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক সার্ভিস উইক -২০১৪ এর জাতীয় তথ্য বাতায়ন উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শেষে স্থানীয় উপজেলা অডিটরিয়ামে ইউএনও মোহাম্মদ আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বক্কর ছিদ্দিকী । বক্তব্য রাখেন অধ্যক্ষ কৃষ্ণ পদ মন্ডল, মোঃ ইসমাইল হোসেন মৃধা ও প্রেসক্লাব সভাপতি এ্যাড. মোঃ মজিবুর রহমান প্রমুখ।
বিরামপুরে পাবলিক সার্ভিস ডে পালন
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বিরামপুর উপজেলার সকল দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাগণ গতকাল সোমবার র্যালি, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে পাবলিক সার্ভিস ডে পালন করেছেন। উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার এসএম মনিরুজ্জামান আল-মাসউদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষি অফিসার শাহ আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম জিন্নাহ, প্রকৌশলী মাহমুদ জামান, সমাজ সেবা অফিসার ময়নুল হক প্রমুখ।
মেহেরপুরে আওয়ামী লীগের শোভাযাত্রা
মেহেরপুর প্রতিনিধি \ বাংলাদেশ আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিয়াজান আলীর নেতৃত্বে জেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সামসুজ্জোহা পার্কের সামনে গিয়ে শেষ হয়। সদর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেয়।
কাহালুতে পাবলিক সার্ভিস ডে উদযাপন
কাহালু (বগুড়া) সংবাদদাতা \ পাবলিক সার্ভিস ডে উদ্যাপন ও জাতীয় বাতায়নের উদ্বোধন উপলক্ষ্যে গতকাল সোমবার সকালে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভাসহ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারে তাছলিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাহালু উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, কাহালু পৌর মেয়র হেলাল উদ্দিন, কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, মমতা আরজু কবিতা প্রমুখ।
চাটমোহর গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ পাবনার চাটমোহর থানা পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হলো পৌর এলাকার চৌধুরীপাড়া মহল্লার হাজী শহিদুল ইসলামের ছেলে আফজাল হোসেন (৪৮)। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকারের নির্দেশে এএসআই মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আফজালকে গ্রেফতার করেন। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
কুলিয়ারচরে তিনদিনব্যাপী বৃক্ষ মেলা শুরু
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কৃষি সম্প্রসারণ বিভাগের উদে্যাগে স্থানীয় শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে তিনদিনব্যাপী বৃক্ষমেলা ও ফল প্রদর্শনী গতকাল সোমবার বিকেলে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রকৌশলী অসিত বরণ দেব, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মোঃ রফিকউদ্দিন, সম্পাদক অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম সোহাগ, কবি নাঈমুজ্জামান নাঈম ও কৃষি সম্প্রসারণ বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী। মেলায় বিভিন্ন প্রকারের ফলদ-বনজ ও ঔষধি বৃক্ষের ২০টি স্টল অংশগ্রহণ করে।
দুমকিতে পাবলিক সার্ভিস ডে উপলক্ষে র্যালি
দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা \ দুমকি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গতকল সোমবার পাবলিক সাভিস ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার জনাব শাব্বির আহম্মদ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মশিউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল কবির নান্নু, অধ্যক্ষ জামাল হোসেন। সভা শেষে ৮ম থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সাতক্ষীরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি
সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে গতকাল সোমবার। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাছিম ময়না, মহিদুল হক, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক আজিবার রহমান প্রমুখ।
নোয়াখালীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নোয়াখালী প্রতিনিধি \ আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে গতকাল সোমবার জেলা শহর মাইজদীতে বর্ণাঢ্য শোভা যাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগ কার্য়ালয়ে ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা আওয়ামী লীগ নেতা আবদুল মমিন বিএসসি, মিয়া মোঃ শাহাজাহান, মাওলা জিয়াউল হক লিটন ও শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার গ্রেফতার
দাউদকান্দি (কুমিল্ল) সংবাদদাতা \ গত রবিবার দিবাগত রাতে দাউদকান্দির ইলিয়টগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার সালাউদ্দিন সালুকে(৩২) গ্রেফতার করেছে মডেল থানার পুলিশ। গতকাল সোমবার দাউদকান্দি মডেল থানায় মামলা দায়েরের পর তাকে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত ডাকাত সর্দার সালাউদ্দিন সালু তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামের খলিল মিয়ার পুত্র। দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক মোঃ সাজেদুল ইসলাম জানান, রবিবার দিবাগত রাতে দাউদকান্দির ইলিয়টগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ধাওয়া করে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার সালাউদ্দিন সালুকে গ্রেফতার করে।
বটিয়াঘাটায় পাবলিক সার্ভিস ডে পালন
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ পাবলিক সার্ভিস ডে পালন উপলক্ষে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শান্তিমনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও বুলু রানী রায় গাঙ্গুলী। বক্তব্য রাখেন কৃষি অফিসার বুদ্ধদেব সেন, প্রাণী সম্পদ কর্মকর্তা বাসনা আক্তার, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস প্রমুখ।
বোদায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ পঞ্চগড়ের বোদায় র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বোদা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় সংসদ সদস্য পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজনের নেতৃত্বে গতকাল সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ফারুক আলম টবি ও ইউসুফ আলী দুলাল।
মহেশপুর ডিগ্রি কলেজে তুচ্ছ ঘটনায় ছাত্রলীগ কর্মী আহত
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গতকাল সোমবার সকালে মহেশপুর ডিগ্রি কলেজে ছাত্র ভর্তিকে কেন্দ্র করে ছাত্রলীগের হাতে ছাত্রলীগ কর্মী সাজ্জাদ হোসেন (২৫) গুরুতর আহত হয়েছে। এক ছাত্র ভর্তিকে কেন্দ্র করে পৌর ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন ও উপজেলা ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক আরিফুজ্জামানের মধ্যে কথাকাটাকাটি হয়। এসময় ছাত্রলীগের আরো ৭/৮জন এসে সাজ্জাদকে বেদম মারপিট করে। এতে সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে প্রথমে মহেশপুর হাসপাতালে পরে অবস্থা গুরুতর হলে তাকে যশোর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এবিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি এমএ আসাদ ও মহেশপুর থানার অফিসার ইনচার্জ শাহাজান আলী এবং সরকারি ডিগি কলেজের অধ্যক্ষ ছাদেক আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
লোহাগড়ায় কৃষকদের আয়বর্ধনমূলক কর্মসূচির উদ্বোধন
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা\ নড়াইলের লোহাগড়ায় কৃষকদের আয়বর্ধনমূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার পল্লী উন্নয়ন একাডেমির উদ্যোগে লোহাগড়ার কারিগরি মহাবিদ্যালয়ে হলরুমে উদ্বোধন করা হয়। সংগতি সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে তিনদিনের এ কর্মসূচিতে ৪০ জন কৃষক অংশ নিচ্ছে। সংগতি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক লিপি খানমের সভাপতিত্বে উদ্বোধনীতে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন একাডেমির কর্মকর্তা মো. ফজলুর রহমান, মো. শাহাজাহান আলী শেখ, সাংবাদিক মারুফ সামদানি, শিক্ষক খালিদ হোসেন প্রমুখ।
রাজশাহীতে নতুনরূপে গ্রামীণফোন সেন্টার
রাজশাহী অফিস \ নতুন ও আধুনিক রূপে আত্মপ্রকাশ করেছে রাজশাহীর আলুপট্টিস্থ গ্রামীণফোন সেন্টার। সোমবার কেক কেটে সেন্টারটির উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান। এসময় স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মোঃ লিয়াকত আলী, গ্রামীণফোনের হেড অব রাজশাহী রিজিয়ন আশফাকুজ্জামান চৌধুরী, গ্রামীণফোন সেন্টার ব্যবস্থাপক মুহম্মদ শহীদুল আলম ও মুহাম্মদ আবদুল মোতালেব রাসেল প্রমূখ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গ্রাহকের নানা জিজ্ঞাসা ও সমস্যা সমাধানে আট বছর আগে সেন্টারটির যাত্রা শুরু হয়। গ্রাহকের ক্রমবর্ধমান চাহিদা ও সমস্যা সমাধানে গ্রামীণফোন ফ্লাগশিপ চ্যানেল সার্ভিসের মানোন্নয়নের ধারাবাহিকতায় গ্রামীণফোন সেন্টার রাজশাহী শাখার আধুনিকায়নের কাজ সম্পন্ন করেছে।
বগুড়ায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু
বগুড়া প্রতিনিধি \ সামাজিক বন বিভাগ ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বগুড়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা। সোমবার সকালে স্থানীয় টিটু মিলনায়তন চত্বরে বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শফিকুর রেজা বিশ্বাস। পরে আলোচনা সভায় বিভাগীয় বন কর্মকর্তা ডা. গুনীল কুমার কুন্ডু, কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এ এইচ বজলুর রশীদ, পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন বক্তব্য রাখেন।
মিরপুরে সিভিডিপির যৌথসভা অনুষ্ঠিত
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে গতকাল সোমবার সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির মাসিক যৌথ ও ইউনিয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা নাসির উদ্দিন। মিরপুর (পশ্চিম) সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি আমজাদ বিশ্বাসের সভাপতিত্বে ও ডাঃ নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিডিপির সহকারী প্রকল্প পরিচালক গাজী নজরুল হক। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মহিলা কাউন্সিলর শেফালী খাতুন, সাহিদা খাতুন, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাজী আছাদুর রহমান বাবু, সাবেক আহবায়ক হুমায়ূন কবির হিমু ও সেক্রেটারী রাশেদুজ্জামান রিমন প্রমুখ।
রায়গঞ্জে ন্যাশনাল ওয়েব পোর্টাল উদ্বোধন
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ ন্যাশনাল ওয়েব পোর্টাল উদ্বোধন অনুষ্ঠান গতকাল সোমবার রায়গঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। উপজেলা চেয়ারম্যান আয়নুল হকের সভাপতিত্বে রূপকল্প ২০২১ অনুসারে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এটু আই প্রোগ্রামের আওতায় প্রধানমন্ত্রী ঐ অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন-ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রদর্শনী শেষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নোয়াখালী সরকারি কলেজে নবীন বরণ
নোয়াখালী প্রতিনিধি \ নোয়াখালী সরকারি কলেজের স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থীদের বরণ করলো জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। গতকাল সোমবার নোয়াখালী পৌর হলে নবীন বরণ অনুষ্ঠানে কলেজ শাখার আহ্বায়ক আনোয়ারুল হক পলাশের সভাপতিত্বে আলোচনা সভার অন্যদের মধ্যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্নেহাদ্রী চক্রবর্তী রিন্টু, সাংগঠনিক সম্পাদক সত্যজিত্ বিশ্বাস, সদস্য মাসুদ রেজা, জেলা শাখার আহ্বায়ক বিটুল তালুকদার, সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
রাণীশংকৈলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে ১১টায় আ’লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগ সহ-সভাপতি মুক্তার আলমের সভাপতিত্বে সভায় আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা খায়রুল আলম, সোহেল রানা, আ’লীগ নেতা এমএস মোমিন, গোলাম রব্বানী, রওশন আলি, আকবর আলি, ইসাহাক আলি, ভারপ্রাপ্ত সম্পাদক মো: তাজউদ্দিন ও মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম প্রমুখ।
লালপুরে ধান বীজ বিতরণ
লালপুর (নাটোর) সংবাদদাতা \ সোমবার নাটোরের লালপুর উপজেলার দেড়শ’ জন কৃষকের মাঝে ব্রি ধান -৬২ এর প্রদর্শনীর বীজ বিতরণ করেছে আভা ডেভেলপমেন্ট সোসাইটি। এ উপলক্ষে আভা ডেভেলপমেন্ট সোসাইটি অফিস চত্ত্বরে আভা’র মহাব্যবস্থাপক সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আভা’র চেয়ারম্যান অধ্যাপক সহিদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন গোপালপুর পৌর মেয়র মনজুরুল ইসলাম বিমল ও আভা’র নির্বাহী পরিচালক মোখলেসুর রহমান। বক্তব্য রাখেন প্রকল্প উপদেষ্টা মোহম্মদ আলী, ফেরদৌসী খানম প্রমুখ।
রাজৈরে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে উদযাপন
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ রাজৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার “টেকসই উন্নয়নে জনকল্যানে দরকার উদ্ভাবনী সরকার” এই স্লোগানকে সামনে রেখে আর্ন্তজাতিক পাবলিক সার্ভিস ডে উদযাপন করা হয়েছে। এদিনটি উপলক্ষে একটি বনাঢ্য র্যালী বের করা হয় । র্যালীটি রাজৈর উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে। পরে উপজেলা লাইসিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, আওয়ামী লীগ সভাপতি আবদুল মোতালেব মিয়া প্রমুখ ।
বেনাপোল পৌরসভার বাজেট ঘোষণা
বেনাপোল(যশোর) সংবাদদাতা \ সৌন্দর্য রক্ষা,উন্নয়ন ও আধুনিক সুযোগ সুবিধা সংবলিত একটি পরিকল্পিত শহর গঠনের লক্ষ্যে গতকাল সোমবার দুপুরে ২০১৪-২০১৫ অর্থ বছরের জন্য ৭৭ কোটি ৭২ লাখ ৫০ হাজার ৮২০ টাকার বাজেট ঘোষণা করেছেন বেনাপোল পৌরসভা। এ বাজেট ঘোষণা করেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে এ বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ন সচিব পরিমল কুমার দেব, বেনাপোল পৌর সভা অবকাঠামো উন্নয়নের প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম খান প্রমুখ।
আদিতমারীতে আমন ধান চাষে প্রশিক্ষণ
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের আওতায় আমন ধানের বীজতলা তৈরী, চারার যত্ন ও জমি তৈরী বিষয়ক এক কৃষক প্রশিক্ষণ গতকাল সোমবার উপজেলার ব্র্যাক শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর ব্লকের ৪২ জন ও বড়াইবাড়ি ব্লকের ৫৭ জন কৃষক অংশগ্রহণ করেন। এসব কৃষকদের আওতায় ৫১ একর জমিতে আমন ধানের চাষাবাদ করা হবে। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন পলাশী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বীরেন্দ্র নাথ রায়। এসময় প্রেসক্লাবের সম্পাদক সুলতান হোসেন, উপজেলা ব্যবস্থাপক মামুন অর-রশিদ, টেকনিক্যাল এ্যাসিসটেন্ট মোহসিন রেজা, আব্দুল মোয়ীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উলিপুর পৌরসভার বাজেট ঘোষণা
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ উলিপুর পৌরসভা ২০১৪-২০১৫ অর্থ বছরের ৩০ কোটি ৭ লাখ ৭৯ হাজার ৭ ’শ ৬০ টাকার বাজেট ঘোষণা করেছে গতকাল সোমবার বাজেট ঘোষণা করেন, মেয়র মোঃ আব্দুল হামিদ সরকার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ রুহুল আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ তাহমিনা বেগম রুবি, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, আব্দুল মজিদ হাঁড়ি, পৌর সচিব মোঃ লুত্ফুর রহমান, সহকারী প্রকৌশলী আবু হাসান ভঁইয়া, হিসাবরক্ষক মোঃ নাসির উদ্দিন প্রমুখ।
সুন্দরগঞ্জে উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদ গঠন
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা\ উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদ’র (উফেসাপ) উপজেলার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার যাদু কম্পিউটার একাডেমি মিলনায়তনে রাশিদুল আলম চাঁদের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এমদাদুল হক, জাহেদুল ইসলাম, রফিকুল ইসলাম, আঃ সালাম প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে শাহজাহান মিঞাকে সভাপতি, মোশাররফ হোসেন বূলুকে সাধারণ সম্পাদক ও এ কে এম শামছুল হককে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
লালমনিরহাটে জনসেবা সপ্তাহ উদযাপন
লালমনিরহাট প্রতিনিধি\ জনসেবা সপ্তাহ-২০১৪ উদযাপন ও জাতীয় বাতায়ন উদ্বোধন উপলক্ষে গতকাল সোমবার লালমনিরহাটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নুর মোঃ শামসুজ্জামান-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম মাসুদ রানাসহ জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ।
মধুখালীতে পাবলিক সার্ভিস ডে-২০১৪ উদযাপন
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা\ গতকাল সোমবার দুপুরে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রোগ্রাম জন প্রশাসন মন্ত্রণালয়ের পরিকল্পনায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা পরবর্তী এক র্যালী বের করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া জামান। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে সারা দেশে একযোগে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রধান অতিথি হিসেবে তথ্য বাতায়ন উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করেন।
রাজবাড়ীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাজবাড়ী প্রতিনিধি\ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সোমবার সকালে রাজবাড়ীতে দেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা শহরে বের করা হয় বর্ণাঢ্য র্যালী। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকির আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। এ সময় আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব, এডঃ ইমদাদুল হক বিশ্বাস, এসএম নওয়াব আলী, অসিম কুমার পাল, ওহিদুজ্জাম ভুইয়া প্রমুখ বক্তৃতা করেন।
নবাবগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা \ ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। গতকাল সোমবার আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত নেতা-কর্মীদের নিয়ে কেক কাটেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড, জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আ: জব্বর ভূইয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো ইব্রাহীম খলিল, সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান, শেখ হান্নান উদ্দিন, নাসির উদ্দিন, কৃষকলীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জ্বল, সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান রনি প্রমুখ।
নড়িয়ায় বিশ্ব পাবলিক সার্ভিস দিবস পালন
নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা \ শরীয়তপুরের নড়িয়া উপজেলায় গতকাল সোমবার বিশ্ব পাবলিক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো: মুশফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ওসি মো. কবিরুল ইসলাম, প্রকৌশলী মো. ইকবাল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মো. ফয়জুল বারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
মেহেরপুরে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলার আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকালে গণস্বাক্ষরতা অভিযান-এর সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র মউক ও ওয়াচ গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করে। আমদহ ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর ছাত্র-ছাত্রীরা এ প্রতিযোগিতায় ১০টি ইভেন্টে অংশগ্রহণ করে। বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবুল ফজল। স্বাগত বক্তব্য রাখেন মউক-এর প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন, ওয়াচ সদস্য প্রধান শিক্ষক আবু লায়েছ লাবলু ও প্রোগ্রাম অফিসার লাবনী ইয়াসমিন।
নাসিরনগরে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তিন দিনব্যাপী কৃষি মেলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হয়েছে গতকাল সোমবার। এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। পরে এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাসুদ হোসেনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, গোয়ালনগর ইউপি চেয়ারম্যান মোঃ কিরণ মিয়া, এজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, ইউসিসির সাবেক চেয়ারম্যান আদেশ চন্দ্র দেব, সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া, সুজিত চক্রবর্তী।
জয়পুরহাটে পাবলিক সার্ভিস ডে উপলক্ষে সভা
জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাটে পাবলিক সার্ভিস ডে-২০১৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আয়োজিত সভায় জেলার সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন, পুলিশ সুপার হামিদুল আলম ও জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী
নেত্রকোনা প্রতিনিধি \ বাংলাদেশ আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সোমবার জেলা শহরে শোভাযাত্রা, সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান খান এবং সম্পাদক সাবেক এমপি আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে বিশাল শোভাযাত্রা শেষে পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান খান, সম্পাদক সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, যুগ্ম সম্পাদক ও সাবেক মেয়র নজরুল ইমলাম খান, সাংগঠনিক সম্পাদক নুর খান মিঠু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল, আওয়ামী লীগ নেতা গাজী মোজাম্মেল হোসেন টুকু, যুবলীগ সভাপতি নজরুল ইসলাম ফকির প্রমুখ।
