মেহেরপুরে জেলা দায়রা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। সোমবার সকালে আদালত প্রাঙ্গণে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে নেতৃত্ব দেন সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। এসময় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ বিজন, শফিকুল আলমসহ কর্মরত আইনজীবীরা উপস্থিত ছিলেন।
