আফগানিস্তানে অস্ট্রেলীয় সেনাদের যুদ্ধাপরাধ নিয়ে তদন্ত শুরু

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৮:০২

আফগানিস্তানে অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর যুদ্ধাপরাধের অভিযোগের ব্যাপারে সিডনী পুলিশ তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের মুখপাত্র জানান, তারা জুনে যুদ্ধাপরাধ সংক্রান্ত বিভিন্ন অভিযোগের ‘তথ্য’ পেয়ে সেগুলো তদন্তের জন্য গ্রহণ করে।

মুখপাত্র আরো বলেন, আফগানিস্তানে যুদ্ধাপরাধ সংক্রান্ত অভিযোগের তদন্ত চলছে। তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেন নি। পুলিশের কাছে কে এমন অভিযোগ করেছে সে ব্যাপারেও তিনি কিছু বলেননি।

২০০১ থেকে ২০১৪ সালের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে আফগানিস্তানে দায়িত্ব পালন করা বিশেষ বাহিনীর ক্ষমতার অপব্যবহারের প্রতিবেদনের ব্যাপারে অপর তিনটি ঘটনার তদন্ত ইতোমধ্যে শুরু করা হয়েছে।

আরও পড়ুনঃ   শ্রীলংকায় প্রধানমন্ত্রীর বেতন বন্ধ করে দিল সংসদ

সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেন যে আফগানিস্তানে অস্ট্রেলিয় সৈন্যের আচরণ সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

ইত্তেফাক/টিএস