ঈদে শান্তনুর ৫ নাটক

আপডেট : ২৮ মে ২০১৯, ২১:০০

বিনোদন রিপোর্ট

 

আসন্ন ঈদ কেন্দ্র করে চলছে ঈদ নাটকের নির্মাণ কাজ। প্রতিবারের মতো এবারো ঈদে নন্দিত নাট্যকার শফিকুর রহমান শান্তনু লিখেছেন ৫টি নাটক। তার মধ্যে ৪টি ধারাবাহিক ও একটি খণ্ডনাটক। ঈদের দিন থেকে দশম দিন পর্যন্ত এটিএন বাংলায় প্রচার হবে ‘প্রেমের দুষ্টচক্র’। কায়সার আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, প্রাণ রায়, নিলয়, অহনা, তাসনুভা তিশা, মিলি, সোহান খানসহ অনেকে। ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত এশিয়ান টিভিতে প্রচার হবে ‘মিয়ার বেটা’। সোহেল রানা ইমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নাদিয়া নদী, ফজলুর রহমান বাবু, জামিল প্রমুখ। ঈদের দিন থেকে ষষ্ঠদিন দিন পর্যন্ত এসএ টিভিতে প্রচার হবে অনন্য ইমন পরিচালিত ‘অপেক্ষা কাছে আসার’ এবং নাজমুল রনি পরিচালিত ‘ঝগড়া চলছে’। প্রথমটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, টয়া, শামীম হাসান, আনন্দ খালেদ, সামিয়া অথৈ ও আরেফিন। দ্বিতীয়তে অভিনয় করেছেন সজল, নাদিয়া নদী, তাসনুভা তিশা, শামীম হাসান প্রমুখ। খণ্ডনাটক ‘জামাই জব্দ’ প্রচার হবে হবে এটিএন বাংলায়। ফরিদুল হাসানের পরিচালনায় এতে অভিনয় করেছেন মীর সাব্বির, তাসনুভা তিশা প্রমুখ।