‘টেকসই উন্নয়ন ও জনকল্যাণে দরকার উদ্ভাবনী সরকার’— এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক জনসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ ছাল্লালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য, সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ প্রমুখ।
