ব্রাদার্স-শেখ রাসেল ম্যাচ ড্র

আপডেট : ২৩ জুন ২০১৪, ২১:২৮
বর্তমান চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র বাংলাদেশ প্রিমিয়ার লিগে গতকাল সোমবার দিনের একমাত্র খেলায় ব্রাদার্স ইউনিয়নের সাথে ২-২ গোলের ড্রয়ে বাধ্য হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার শুরুতেই শেখ রাসেলের খেলোয়াড় মিঠুন চৌধুরীকে অবৈধভাবে বাধা দেয়ায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন ব্রাদার্সের গোলরক্ষক মো: সুজন। এরপর দশ জন নিয়েও দুর্দান্ত খেলে ব্রাদার্স ৩৮ মিনিটে ১-০ গোলে এগিয়ে থাকে। শেখ রাসেলের মো: সুমন দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচে সমতা আনেন । খেলার ৭১ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাদার্সের সিমন্স। তিন মিনিটের ব্যবধানে গোল করে দলকে সমতায় ফেরান শেখ রাসেলের সবুজ।