নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৩ জুন ২০১৪, ২১:৩৪
বাংলাদেশ আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। এ উপলক্ষে স্থানীয় সময় রবিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সফররত কবি মহাদেব সাহা। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে কবি মহাদেব সাহা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ, দল ও বাঙালি জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গেছেন। তার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে সেই স্বপ্ন ধূলিস্যাত্ হয়ে গেছে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রবাসে থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।