মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৩ জুন ২০১৪, ২২:১৩
অজিত দাশগুপ্ত সাবেক ছাত্রনেতা সুমন দাশগুপ্তের বাবা সমাজসেবক অজিত দাশগুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পারি-বারিকভাবে চট্টগ্রামে গোসাইলডাঙ্গায় বাসভবনে প্রয়াতের শ্মশানে পুষ্পস্তবক অর্পণ, গীতাপাঠ, আদ্যশ্রাদ্ধ, স্মরণসভার আয়োজন করা হবে। এছাড়া ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আবদুল মতিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পদার্থ বিজ্ঞানী বোস প্রফেসর ড. আবদুল মতিন চৌধুরীর ৩৩তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে কোরআনখানি ও কাঙ্গালি ভোজের ব্যবস্থা করা হয়েছে আজ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন তার কবরে পুষ্পস্তবক অপর্ণ করা হবে।