মো. তবিবুল হক
শিল্পপতি, সমাজসেবী ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান মো. তবিবুল হক (৬২) চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। পেশাগত জীবনে তিনি ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও ক্রিয়েটিভ পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
গাজী তোফায়েল হোসেন
চাঁদপুরে মতলব উত্তর উপজেলার গাজী তোফায়েল হোসেন চেয়ারম্যান (৫৮) চিকিত্সাধীন অবস্থায় গত রবিবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
এম শাহজাহান
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সাবেক পরিচালক (সিডিআর) কৃষিবিদ ড. এম শাহজাহান (৭৭) গত রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তার মৃত্যুতে সংসদ সদস্য ও কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মহাসচিব কৃষিবিদ মোহাম্মদ মোবারক আলীসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
